আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

নড়িয়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার সুরেশ্বর মাছ ঘাটে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। মৎস্য অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জাটকা সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল কাইয়ুম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রওনক জাহান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। এছাড়াও উপস্থিত ছিলেন নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধা, বাংলাদেশ কোস্টগার্ডের সিনিয়র চিফ পেটি অফিসার মোঃ জাকারিয়া (কন্টিনজেন্ট কমান্ডার, বিসিজি স্টেশন ভেদরগঞ্জ), নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি শামসুল আলম দাদন, যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, ঘড়িসার ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান হরমুজ মুন্সীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মৎস্য বিভাগ জানায়, জাটকা সংরক্ষণ সপ্তাহের মূল লক্ষ্য হলো জাটকা ধরা বন্ধ রাখা এবং জেলেদের সচেতন করা। তারা জানান, শরীয়তপুর জেলায় বছরে প্রায় সাড়ে ৪ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয়। জাটকা নির্বিচারে আহরণ অব্যাহত থাকলে এই উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

বক্তারা বলেন, জাটকা সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নির্ধারিত সময়ে জাটকা আহরণ বন্ধ রাখতে পারলে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, ইলিশ দেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ রক্ষায় জেলে, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে। সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও নেওয়া হচ্ছে, যাতে তারা ক্ষতিগ্রস্ত না হন।

এদিকে জেলেরা দাবি জানিয়েছেন, প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করে পর্যাপ্ত খাদ্য সহায়তা নিশ্চিত করতে হবে। তাদের অভিযোগ, বর্তমানে যে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত।

অনুষ্ঠান শেষে জাটকা সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।

Tag
আরও খবর