কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সাধারণ মানুষের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে চালু হয়েছে ‘ইজারামুক্ত খেয়াঘাট’। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে উপজেলার মোকারেরচর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় এই বিশেষ উদ্যোগের কার্যক্রম শুরু হয়েছে। এতে স্বল্প খরচে নদী পারাপারের সুযোগ পেয়ে স্থানীয় যাত্রী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক স্বস্তি ফিরে এসেছে।

​জানা যায়, মোকারেরচর ইউনিয়ন পরিষদের এই নতুন ব্যবস্থাপনায় ঘাটে নির্ধারিত ভাড়ার তালিকা সম্বলিত ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, জনপ্রতি যাত্রী ভাড়া মাত্র ২ টাকা এবং মোটরসাইকেল পারাপারের ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আগে এই ঘাটে ইজারাদারদের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের বিস্তর অভিযোগ ছিল। এখন ইজারামুক্ত ব্যবস্থাপনা চালু হওয়ায় নির্ধারিত কম ভাড়ায় অনায়াসেই পারাপার হওয়া যাচ্ছে। এতে প্রতিদিনের যাতায়াতে খরচ যেমন কমছে, তেমনি সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তিও লাঘব হয়েছে।

​ঘাটে যাতায়াতকারী একাধিক যাত্রী বলেন, "আগে আমাদের অনেক বেশি ভাড়া দিতে হতো, যা নিয়ে আমরা সবসময় দুশ্চিন্তায় থাকতাম। এখন নির্ধারিত স্বল্প ভাড়ায় পারাপার হতে পারছি, এটি সত্যিই খুব ভালো উদ্যোগ।" এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, মূলত জনস্বার্থ বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহলের মতে, এমন জনবান্ধব উদ্যোগ চালু থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে। তবে এই সুবিধা যেন দীর্ঘমেয়াদে বজায় থাকে—এমনটাই এখন সবার প্রত্যাশা।

Tag
আরও খবর