কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দোয়ারাবাজারে এসএসসি পরিক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশে অধ্যক্ষের নিষেধাজ্ঞা

মো:ফায়েজ উল্লাহ মাহবুব দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি: 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ এসএসসি পরীক্ষার কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৯-মে) গনিত পরিক্ষা চলাকালে সাংবাদিকদের কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং কোনো তথ্যও দেওয়া হয়নি। জাতীয় পত্রিকা অর্থবাজার ও স্থানীয় পত্রিকা দৈনিক সুনামগঞ্জের ডাক দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি পরীক্ষার কেন্দ্রে যান। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সানুর আলী’কে পরিচয় দেওয়ার পর তিনি পেশাগত পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র দেখানোর পরও তিনি ওই সাংবাদিককে কেন্দ্রে ঢুকতে দেননি। তিনি বলেন, উপজেলা প্রশাসন’র সঙ্গে নিয়ে ছাড়া কোনো সাংবাদিক পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না বলে নির্দেশনা রয়েছে। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ কেন্দ্রে আসলে সাংবাদিক সোহেল মিয়া পরিক্ষা কেন্দ্রে প্রবেশ করেন।

সাংবাদিকে কেনো পরিক্ষা কেন্দ্রে ডুকতে দেওয়া হলোনা জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সানুর আলী বলেন তিনি পরিচয় দেন নাই এবং অনুমতি ছাড়া কেন্দ্র পরিদর্শনে ঢুকতে চেয়েছিলেন এজন্য বাঁধ দেওয়া হয়েছে।

এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আরিফ মুর্শেদ মিশু বলেন, সাংবাদিকরা পরিক্ষার হলে ঢুকতে পারবেনা এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। অধ্যক্ষের দেওয়া এমন নিষেধ সঠিক হয়নি। আমি বিষয়টি দেখব।

আরও খবর