কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শান্তিগঞ্জে বাসের ধাক্কায় পরিবহন শ্রমিকের মৃত্যু


সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা এলাকার ডাবট পয়েন্ট বাস চাপায় এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা যায় তিনি সুনামগঞ্জ - সিলেট রোডে চলাকালীন বাস সমিতির ম্যানাজার ছিলেন। বাসের লেস নেয়ার সনয় আরেকটি বাস এসে ধাক্কা দেয়। 


 ০৯ ই মে রোজ মঙ্গলবার সন্ধা ৬ টার দিকে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ডাবর এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে আঙ্গুর মিয়া (৪৫) নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।


 পশ্চিম পাগলা ইউনিয়নের ডাবর পয়েন্টে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আঙ্গুর মিয়া পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর (ফকিরবাড়ি) গ্রামের মৃত আপ্তর আলীর ছেলে।


স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, নিত্যদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় যাত্রীবাহী বাস থেকে পরিবহণ শ্রমিক কল্যাণ চাঁদা নেওয়ার কাজ করছিলেন আঙ্গুর মিয়া। এসময় সুনামগঞ্জ থেকে আসা গেইটলক বাসের (সিলেট-জ ১১-০১৩২) ধাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। সাথে সাথে ডাবর পয়েন্টের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ওসি মো. সেলিম বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। পরিবার থেকে মামলা করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর