কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দিরাইয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনসভা

দিরাইয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনসভা


সুনামগঞ্জের দিরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২০ মে) বিকেল চারটায় উপজেলার ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয় মাঠে চরনারচর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ ড. জয়া সেনগুপ্ত


সভায় ড. জয়া সেনগুপ্ত প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, মানুষ সুখে-শান্তিতে থাকতে পারে। বিএনপিকে দেশের জনসাধারন প্রত্যাখান করেছে, বিএনপির আন্দোলন উন্নয়ন অগ্রগতি কে বাঁধাগ্রস্থ করার আন্দোলন, বিএনপি জামাতকে রুখে দিতে আপনাদের সম্মেলিত সহযোগিতা চাই।


জয়া সেন আরো বলেন, দিরাই শাল্লার এ আসনটি যাতে বিএনপি জামাতের হাতে চলে না যায় এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আপনাদের সহযোগিতা নিয়ে জননেত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।


আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা জয় কুমার বৈষ্ণবের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা শিশির অধিকারীর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সিরাজ উদ দৌলা তালুকদার , সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, লুৎফুর রহমান মিয়া, অ্যাডভোকেট অবিরাম তালুকদার, মুক্তিযোদ্ধা রাধা কান্ত দাস, শিবলী আহমদ বেগ, ইশতিয়াক হোসেন মঞ্জু , মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, হাসান আলী, ইউপি চেয়ারম্যান পরিতোষ রায়, সৌমেন চৌধুরী , নওশের মনির, আসকর আলী, ছাত্রলীগ নেতা মিহির দাস প্রমুখ।

আরও খবর