কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডিআইজি রংপুর রেঞ্জ, রংপুর কর্তৃক জেলা পুলিশ রংপুরের হিসাব শাখার ১ম অর্ধ-বার্ষিক হিসাব এবং ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন”


২৩ মে ২০২৩ খ্রি: সকাল ১০.০০ ঘটিকায় রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয় জেলা পুলিশ রংপুরের হিসাব শাখার ১ম অর্ধ-বার্ষিক হিসাব এবং ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন। তিনি পুলিশ অফিস, রংপুরে পৌঁছালে পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী মহোদয় তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় জেলা পুলিশ রংপুরের একটি সুসজ্জিত দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অর্নার প্রদান করেন। অভ্যর্থনা গ্রহণ শেষে ডিআইজি মহোদয় হিসাব শাখা ও ডিএসবি অফিসের বিভিন্ন কার্যক্রম ও রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং রংপুর জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 



উল্লেখ্য যে, পরিদর্শন পর্বের শুরুতেই সম্মানিত ডিআইজি মহোদয় রংপুর জেলার সকল ইউনিট প্রধানসহ সকল পুলিশ পরিদর্শকগনের সাথে বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন জনাব মো: তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), রংপুর; জনাব মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর; জনাব মো: ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রংপুর; জনাব হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব মোঃ আবু আশরাফ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আবু হাসান মিয়া, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুরসহ পুলিশ অফিসে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, সিভিল স্টাফ এবং পুলিশ সদস্যবৃন্দ।

Tag
আরও খবর