কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ নির্বাচনে খেজুর গাছের বিশাল পথসভা অনুষ্ঠিত

আসন্ন  জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ- নির্বাচনে জমিয়ত মনোনীত খেজুর গাছের প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ূম কামালীর সমর্থনে শাহারপাড়া বাজারে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার বিকাল ৪ টায় শাহারপাড়া বাজারে বিশাল পথ সভায় জমিয়ত মনোনীত খেজুর গাছের প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ূম কামালী বলেছেন, উন্নয়ন সমৃদ্ধ উপজেলাকে একটি আধুনিক উপজেলায় রুপান্তর করনে বিপুল ভোটে বিজয়ী করতে নেতা কর্মীদের কাজ করে যাওয়ার  অনুরোধ জানান। 


সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন জমিয়তের উপদেষ্টা, শাহারপাড়া গ্রামের প্রবীন মুরুব্বী ও সাবেক মেম্বার জনাব আঙ্গুর মিয়া কামালীর সভাপতিত্বে মাওলানা ইসলাম উদ্দীন ও দ্বীনুল হাসান কামালীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব, শায়খুল হাদিস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, সহ সভাপতি শায়খুল হাদিস মাওলান আব্দুল বাছির সাহেব, যুগ্ন মহাসচিব শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক আজিজ, সহকারী অর্থ সম্পাদক, মাওলানা আবুল বাশার সাহেব। খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহিন, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী,  


জগন্নাথপুর উপজেলা জমিয়তে সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর ক্বাসেমী, সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সিলেট জেলা জমিয়ত নেতা মাওলান মাহমুদুল হাসান, সুনামগঞ্জ  জেলা ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা আতিকুর রহমান কামালী সহ উপস্থিত ছিলেন, জেলা উপজেলা জমিয়ত  নেতৃবৃন্দ ও গ্রামের মুরুব্বিয়ান, যুব ও ছাত্র সমাজ।

Tag
আরও খবর