কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সুনামগঞ্জে ছাতকে চলছে অর্ধদিবস হরতালে বিপাকে সাধারণ মানুষ


অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে বিক্রির প্রতিবাদে লাফার্জ হোলসিম’র বিরুদ্ধে অভিযোগ এনে ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সুনামগঞ্জের ছাতকে অর্ধদিবস হরতাল ও সকাল সন্ধ্যা নৌপথ অবরোধ চলছে।


বুধবার (২৬ অক্টোবর) সকাল ৬ থেকে শুরু হওয়া এই হরতালটি চলবে দুপুর ২ টা পর্যন্ত। তবে যানচলা স্বাভাবিক করতে গিয়ে পুলিশ ও ব্যবসায়ী শ্রমিকদের মধ্য তর্ক বির্তকের ঘটনাও ঘটেছে।

এদিকে সকাল থেকে ছাতকের বিভিন্ন মোড়ে মোড়ে হরতালের সমর্থনে পিকেটিং করতে দেখা গেছে। এ সময় ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে হরতাল সফল করার লক্ষ্য ছাতকের বিভিন্ন পয়েন্টে

বাশ ফেলে সড়ক অবরোধ করার চেষ্টা করে। এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। হরতাল সমর্থনে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা প্রদান করে। জরুরী কাজে বের হয়েছেন তাদের পায়ে হেটেই গন্তব্যে যেতে হচ্ছে। হরতালের কারণে শহরের একমাত্র গণপরিবহণ বন্ধ রয়েছে। এতে বিপাকে সাধারণ মানুষ। শহরের সাথে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।


ছাতক ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী বলেন, অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে বিক্রি বন্ধ না হওয়া পর্যন্ত লাফার্জ হোলসিমের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। আজকে আমরা হরতাল কর্মসূচি পালন করছি। এবং সকাল—সন্ধ্যা নৌপথ অবরোধ করেছি। আমাদের দাবি না মানা হলে আগামীতে আরো কঠোর ককর্মসূচি দেওয়া হবে।  ##

Tag
আরও খবর