কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মধ্যনগর উপজেলায় বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে দুই ভাইয়ের ছবি দিয়ে সরকারী টাকায় মোড়াল নির্মাণ করায় সমালোচনার মুখে এমপি রতন

মধ্যনগর উপজেলায় বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে দুই ভাইয়ের ছবি দিয়ে সরকারী টাকায় মোড়াল নির্মাণ করায় সমালোচনার মুখে এমপি রতন।       মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা চত্বরে এডিবি’র বরাদ্দ থেকে কোন প্রকার টেন্ডার ছাড়াই কোটেশনের মাধ্যমে ১০ লাখ টাকা ব্যায় দেখিয়ে মাত্র ৩লাখ টাকায় জাতির জনকের ছবি বাদ দিয়ে স্থানীয় এমপি রতন ও তার ভাই ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান রুকনের ছবি ব্যবহার করায় প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে দলীয় নেতাকর্মীদের মাঝে।

 

মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির জনকের ছবি বাদ দিয়ে সরকারী টাকায় এমপি রতন ও তার ভাই উপজেলা চেয়ারম্যান রুকন এর ছবি ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। নানান অনিয়ম, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সুনামগঞ্জ-১ আসনের বির্তকিত এমপি মোয়াজ্জেম হোসেন রতন আবারও আলোচনার শীর্ষে জেলা জুড়ে।  সরকারী টাকায় নির্মিত মুর‌্যালে জাতির জনকের ছবি বাদ দিয়ে রতন-রুকনের ছবি সংযুক্ত করায় জাতির জনককে চরম অপমানকারী এমপি ও তার ভাইয়ের দৃষ্টান্তুমুলক শাস্তির দাবি জানিয়ে মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের কার্য্য নির্বাহী কমিটির সদস্য সাজেদা আহমেদ স্মারক লিপি দাখিল করেছেন। সাজেদা আহমেদ জানান, বঙ্গবন্ধুর মুর‌্যাল স্থাপন না করেই এই ত্রয়ী মুর‌্যালটি স্থাপনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গুরুত্বহীন করার অপচেস্টাকারীদের আইনানুগ শাস্তির দাবী জানাচ্ছি। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর মুর‌্যালকেও বিকৃত করে রতন-রুকন ভ্রাতৃযুগলের প্রতিকৃতি সম্বলিত ত্রয়ী মুর‌্যাল নির্মান করেও প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার দৃষ্টতা প্রদর্শনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি। এ নিয়ে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা ও নিন্দার ঝড় বইছে।

 

মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পরিতোষ জানান, জাতির জনকের ছবি বাদ দিয়ে স্থানীয় এমপি ও তার ভাই অন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকনের ছবি ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি । সেই সাথে বঙ্গবন্ধুকে তিরস্কারকারী এমপি রতন ও তার ভাই রুকনের ছবি সরানোসহ তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি।

 

এ ব্যাপারে ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির হাসান জানান, ১০ লাখ টাকা ব্যয়ে এডিপি’র বরাদ্দ থেকে মধ্যনগর উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত মুর‌্যাল তৈরীর নির্দেশনা ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত মুর‌্যালের ছবি পরিবর্তন করা সম্ভব নয়। অন্য কাহারো ছবি ব্যবহার করা হলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।

 

সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন জানান, দুই ভাইয়ের ছবি স্থাপনে কোন পারমিশন নেয়া হয়নি। বঙ্গবন্ধুর সাথে কোন তুলনা হয় না। বঙ্গবন্ধুর মুর‌্যালের সাথে অন্য কাহারো ছবি দেয়া যাবে না। এ বিষয়টি আমার জানা নাই। এখন জানলাম। আমি খোঁজ খবর নিব। 

 

এ ব্যাপারে সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন এর বক্তব্য জানতে চাইলে তার ব্যক্তিগত মোবাইল ফোন ০১৭১৫০২০৮৩৩ এর  বার বার কল দিলে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Tag
আরও খবর