কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পাইল গাঁও ইউনিয়ন পরিষদের দুর্নীতি নিয়ে উত্তেজনা, জামায়াত নেতাদের মধ্যস্থতায় মিমাংসা-



সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৯নং পাইল গাঁও ইউনিয়ন পরিষদের বিভিন্ন দুর্নীতি নিয়ে ইউনিয়ন পরিষদ এর সামনে ইউনিয়ন বৈষম্য বিরোধী আন্দোলনের   ছাত্ররা  মানববন্ধন করাকালে পাইল গাঁও ইউনিয়ন  পরিষদ, সাধীন বাজার এলাকায় উত্তেজনা  সৃষ্টি হলে জামায়াত নেতা শাহ আহমদ হোসেন আকমল ও জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা লুৎফুর  রহমানসহ এলাকার মুরুব্বীদের কে নিয়ে বৈষম্য ছাত্র আন্দোলন কারীদের উত্তেজনা থামানোর  মধ্যস্থতা করেন এবং বিষয়টি মিমাংসা করে দেবেন বলে সবাইক আশ্বস্ত করেন। 


পরে সাধীন বাজারের সুনামধন্য শাহাজাল ডেকোরেটার্স, শাজান মিয়ার দোকানে  উপস্থিত ইউনিয়ন বাসী প্রত্যেক ওয়ার্ড থেকে ২ জন করে ও এলাকার কিছু গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে   আলোচনা শুরু হয়।শুরুতে বৈষম্য ছাত্র আনদোলনের সমন্বয়ক আবদুল কাদের ছাত্র জনতার পক্ষে নিম্নের দাবিগুলো উত্তাপন করেন- ১. বাড়ির ট্যাকস ৫০০ উপরে নাকরা।২.ট্রেড লাইসেন্স ২৩০উপরে না করা।৩.প্রত্যেকটি  মুল্য চাট টানিয়ে দেয়া। 

৪.সার্টিফিকেট টাকা শূন্য করা।৫.প্রত্যয়নপত্র টাকা শূন্য করা। ৬.জন্ম নিবন্ধন সরকারি নির্ধারিত ফ্রিস আদায় করা। ৭.২২/২৩/!  ২৩/২৪ বাজেট জনসম্মুখে প্রকাশ করা। ৮.ট্যাক্সের টাকা কোন কাজে ব্যবহৃত হয়। ৯.৩ নং ওয়ার্ড বরাদ্দের বিষয়।১০.সচিব সময় মত অফিসের যোগদান না করা এবং উপস্থিত না থাকে। ১১.ইউনিয়ন পরিষদে ৯৪ টি কার্ড  আছে সেগুলোর বিষয়। ১২.তথ্য সেবা কেন্দ্র থেকে সেবা না পাওয়া।১৩. ইউনিয়ন পরিষদের সব কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতির সাথে সম্পৃক্ত। ১৪.ইউনিয়ন পরিষদের সদস্যগণ' পরিষদে উপস্থিত না হওয়া। দাবিগুলো শুনে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নজিম উদ্দিন উপস্থিত বৈষম্য ছাত্র আন্দোলন ও ইউনিয়নবাসীর উদ্দেশ্য করে বলেন, আপনারা জানেন ইউনিয়ন চেয়ারম্যান হাজী মখলেস উদ্দিন   দীর্ঘদিন লন্ডনে চিকিৎসাধীন থাকায় আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছি। আমি আপনাদেরকে আশ্বস্ত  করতে চাই আপনানারা যে দাবি উপস্থাপন করেছেন আমি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে নয় আমি ইউনিয়নের  একজন নাগরিক হিসাবে আপনাদের দাবিতে  সহময় পোষণ করি।আমি আরো আশ্বস্থ করতে চাই আপনাদের দাবিদাবা আমি মেনে নিলাম, এর মধ্যে দুই একটা দাবিদাবা আইনি জটিলতা আছে, এগুলো আপনাদেরকে সাথে নিয়ে আলোচনা ও পরামর্শ করে সমাধান করবোএবং এক সপ্তাহের মধ্যে মূল্য তালিকা চ্যাট  টাঙ্গানো হবে ইনশা আল্লাহ।


পরে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের প্যানেল চেয়ারম্যানের  আশ্বস্থতায় সন্তোষ মূলক কথা শুনে ধন্যবাদ জানান,পরে ইউনিয়ন বাসীকে কষ্ট করে আসায় সকলের প্রতি কৃতজ্ঞ জানান। এ সময়  বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন  কারী আব্দুল কাদের,  মোহাম্মদ জাকির হোসেন, মোঃ শাকিল আহমেদ, মোঃ জাহিনুর আলম, মোঃ তামিম, মোঃসানি মোঃ সাঈদসহ আরও অনেকে।  


মধ্যস্থতা কারীদের মধ্যে উপস্থিত ছিলেন  জগন্নাথপুর উপজেলা জামাতের আমীর মাওলানা  লুৎফুর রহমান, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি শাহ আহমদ হোসেন আকমল।  এলাকাবাসীর পক্ষে ২নং ওয়ার্ড সদস্য আলিম উদ্দিন,  ১নং ওয়ার্ড থেকে শাহ আহমদ হোসেন আকমল ও সেলিম মোহাম্মদ মজলু, ২নং ওয়ার্ড থেকে জবলু মিয়া ও বেলায়েত হোসেন গুলজার, ৩নং ওয়ার্ড  আব্দুর রউফ ও টিটু মিয়া,  ৪নং ওয়ার্ড থেকে নজমুল মিয়া,৭নং ওয়ার্ড  থেকে  আকবর আলী, ৮নং ওয়ার্ড থেকে  রশিদ মিয়া ও দুধু মিয়া,৯নং ওয়ার্ড থেকে  মোহাম্মদ আবুসাঈদ ও সৈয়দ আব্দুর রহমান জুয়েল এবং মাহিদুল ইসলামসহ আরও অনেকে।

Tag
আরও খবর