কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম পরিচালনা কমিটি সুনামগঞ্জ সদর উপজেলা শাখা কমিটির পরিচিতি ও আলোচনা সভা

শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম পরিচালনা কমিটি সুনামগঞ্জ সদর উপজেলা শাখা কমিটির পরিচিতি ও আলোচনা সভা 

 মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম পরিচালনা কমিটির সুনামগঞ্জ সদর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেল ৪টায় সদর উপজেলা কমিটির আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম পরিচালনা কমিটির সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি বিপ্লব চন্দ্র দাসের সভাপতিত্বে ও শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও এর সাধারন সম্পাদক প্রেমধন সরকার পলাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি পরিমল কান্তি দে। 

সভায় প্রধান বক্তা ছিলেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও এর সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ও শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শিক্ষাবিদ যোগেশ্বর দাস,হাওর বাচাঁও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি ও বিশিষ্ঠ লেখক সুখেন্দু সেন,শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিজয় তালুকদার বিজু, শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও এর নির্বাহী সদস্য রবীন্দ্র কুমার দে,উপদেষ্ঠা অরুণ কুমার দে,শ্রী শ্রী শশ্মান কালি মন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারন সম্পাদক স্বপন কুমার দাস, শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও এর সুধাংমু কুমার গাঙ্গুলী, শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও এর সহ সভাপতি স্মৃতি রতœ দাস, শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও এর সহ সভাপতি ঝন্টু ভূষন সরকার,সহ সভাপতি অনিমেষ পাল ভানু,সাধারন সম্পাদক অদ্বৈত্য রায়,মঞ্জু তালুকদার,যুগ্ম সাধারন সম্পাদক রঞ্জন তালুকদার প্রমুখ। 

নেতৃবৃন্দরা বলেছেন, এই জেলার তাহিরপুর উপজেলায় শ্রী শ্রী অদ্বৈত্য মহাপ্রভূর জন্মধাম । এখানে প্রতিবছর দেশের বিভিন্ন জেলা হতে লক্ষ লক্ষ পূর্ণার্থীরা এই অদ্বৈত্য মহাপ্রভূর জন্মধাম পূনাতীর্থে এসে এই যাদুকাটা নদীতে পূণ্য লাভের আশায়, পাপ মোচনের জন্য গঙ্গাস্নান করেন। এই মহাপ্রভুর মন্দিরে প্রতিবছর লাখো মানুষের আগমন ঘটলেও এক সময় সড়ক যোগযোগ ব্যবস্থা নেই বললেই ছিল,বাথরুমের সমস্যা ছিল,মায়েদের বসার জায়গার সংকূলান করতে সমস্যা ছিল । মন্দিরে বসার তেমন একটা ভাল স্থান ছিল না কিন্ত বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার,সুনামগঞ্জ-১ আসনের স্থানীয় সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুলের ঐকান্তিক প্রচেষ্টায় আজ শ্রী শ্রী অদ্বৈত্য মহাপ্রভূর জন্মধাম লাউড়েরগড়ে সড়ক পথে যেতে বেশী সময় লাগে না এবং অবস্থানকালে পূর্ণার্থীদের সকল সুযোগ সুবিধা তৈরী করা হয়েছে। ফলে অন্যান্য বছরের তুলনায় গত কয়েকবছর ধরে দেশবিদেশের লাখো লাখো পূন্যার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠে অদ্বৈত্য মহাপ্রভূর মন্দির এলাকা। তারা আরো বলেন,কমিটির পদপদবী ব্যবহার করে ঘরে বসে থাকলেই হবে না এই কমিটির আমাদের হাওরের জনপদের হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের ইতিহাস ও ঐহিত্যকে আগামীতে আরো সম্প্রসারিত করতে প্রতিটি সদস্যকে নিরলসভাবে একসাথে কাজ করে যাওয়ার আহবান জানান। ##

Tag
আরও খবর