কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সুনামগঞ্জে বিট বালুর নামে সিলিকা বালু উত্তোলনের আয়োজন

সুনামগঞ্জে  বিট বালুর নামে সিলিকা বালু উত্তোলনের আয়োজন 

মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ 
সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে বিট বালুর নামে সিলিকা বালু উত্তোলনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে স্থানীয়দের অভিযোগ, এতে সরকার রাজস্ব হারাবে এবং পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই দ্রুত এ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন তারা।

ধোপাজান নদী সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাজুড়ে বিস্তৃত। দীর্ঘদিন ধরে  ইজারা না থাকায় নদীটিতে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলন হয়েছে, যার ফলে নদীর দুই পাড়ে ভাঙন, গ্রাম, রাস্তা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে নদীর গভীরতা বেড়ে দাঁড়িয়েছে ৩০-৪০ ফুটে। গত বছরের ৫ আগষ্টের পর শতকোটি টাকার বালু লুট হয় নদীতে। নদীতে বালু লুটের অত্যাচার থামতে না থামতেই ফের অক্ষয়নগর, রামপুর, রাতারগাও এই তিন মৌজা থেকে বিট বালু উত্তোলনের আয়োজন সম্পন্ন করেছে বিআইডব্লিউটিএ।  


জেলা প্রশাসন সূত্র জানায়, বিআইডব্লিউটিএ ঢাকা-সিলেট করিডোর উন্নয়ন কাজের জন্য সাসেক প্রকল্পের আওতায় ঢাকার লিমপিড ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠানকে  ১ কোটি ২১ লাখ ২০ হাজার ঘনফুট বালু উত্তোলনের অনুমোদন দিয়েছে। তবে স্থানীয়রা বলছেন, নদীতে বিট বালু নেই—এখানে উন্নতমানের সিলিকা বালুই পাওয়া যায়, যা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গেজেটে অন্তর্ভুক্ত।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক সাইফুল আলম সদরুল অভিযোগ করে বলেন, পুরনো ড্রেজার সিন্ডিকেট বৈধতার নামে নতুন কৌশলে বালু লুট করতে চায়। শ্রমজীবী মানুষের জন্য সরকারিভাবে ইজারা দিয়ে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের দাবি জানান তিনি।

বারকি শ্রমিক সংঘের সভাপতি নাসির মিয়া বলেন, বিট বালুর নামে সিলিকা বালু লুটের ফাঁদ পেতেছে একটি প্রভাবশালী মহল। এমন ফন্দি না করে সরকারিভাবে ইজারা প্রদান করে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করে শ্রমজীবী মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি। 
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ( বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক এডভোকেট শাহ শাহেদা আখতার জানান, ধোপাজান নদী এখন বিধ্বস্ত।  এটিকে পরিবেশ, প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণার জন্য ২০১৩ সালে আদালতে বেলার পক্ষ থেকে আবেদন করা হয়েছে। 
 যারা সরাসরি ধোপাজান মহালটি ইজারা নিতে পারছেননা, তারাই এই পদ্ধতিতে  সিলিকা বালু লুটের ফন্দি এঁটেছেন। প্রকল্পটি বাতিল করা হোক।

বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষের সিলেট বিভাগীয় উপ- পরিচালক শরীফ ইসলাম বলেন, ধোপাজান নদীতে বিআইডব্লিউটিএ'র হাইড্রোগ্রাফিক বিভাগ সার্ভে করে বিট বালুর সন্ধান পেয়েছে।  তাদের সার্ভে রিপোর্টের ভিত্তিতে  বালু মাটি উত্তোলনের অনুমোদন দেয়া হয়েছে। এসব  বালু মাটি ঢাকা - সিলেট হাইওয়ে সড়কের কাজে ব্যয় করা হবে। 

অন্যদিকে, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, ধোপাজান নদীতে সিলিকা বালু পাওয়া যায় এবং এ খাতটি খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীন। এখান থেকে বালু উত্তোলন হলে সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে বলে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।


Tag
আরও খবর