কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শান্তিগঞ্জে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষক প্রশিক্ষণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জলবায়ু সহনীয় পর্যায়ে কৃষকদের জন্য উচ্চ ফলনশীল আমন নতুন জাতের ধান চাষের উপর দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৪ অক্টোবর) সকাল ১০.০০ ঘটিকায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের আয়োজনে ও জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (JFGE) এর শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় এবং সম্প্রসারণ: হাওরে অসহনীয় জলবায়ু প্রভাবের বিরুদ্ধে নতুন উচ্চ ফলনশীল ধানের জাত (ENRICH) প্রকল্পের উদ্যােগে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট শান্তিগঞ্জের সিনিয়র সাইন্টিফিক অফিসার এবং প্রধান ড. বদরুন্নেসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস, এনরিচ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা। এর আগে প্রশিক্ষণের শুভ সূচনা করেন সাজ্জাদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের ৪ জন ফিল্ড এসিস্ট্যান্ট সহ প্রশিক্ষণার্থীবৃন্দ। ধারাবাহিকভাবে পৃর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়নে আরও ৭ দিন এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
আরও খবর