কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দ্বিতীয় ধাপের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এদিন বিকেল ২টায় প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্যাব বিতরণের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম বড় কার্যক্রম হচ্ছে ফ্যামিলি কার্ড প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এ প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। ফ্যামিলি কার্ড নিয়ে প্রথম দিকে কিছু মানুষ সমালোচনা করেছিলেন। কিন্তু আমাদের নেতা তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আজ তা বাস্তবে রূপ নিয়েছে। তিনি আরও বলেন, ২০২৭ সালের মধ্যে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের অত্যন্ত সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে সঠিকভাবে তথ্য সংগ্রহ এবং অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। এর আগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা ফ্যামিলি কার্ড প্রকল্পের সামগ্রিক ধারণা, প্রশিক্ষণের নীতিমালা ও উদ্দেশ্য তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন এবং পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মইনুউদ্দিন সোহেল, জেলা বিএনপির সদস্য নুর আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আকিকুর রহমান আকিক, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলীউল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাইম, সদস্য মহির উদ্দিন, নুরুল ইসলাম, মোজাহিদ উদ্দিন, গোলাম রব্বানী ও জিয়াউল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমদ ও যুগ্ম আহ্বায়ক সাইকুল ইসলাম, জয়কলস ইউনিয়ন বিএনপির সদস্য সিরাজ মিয়া, বিএনপি নেতা বাবুল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিলানী মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, উপজেলা যুবদল নেতা সৈয়দ আলম ও লিটন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা নাজির আবু বক্কর, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা।
আরও খবর