নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

মধুপুরে স্বর্ণের দোকানে ক্রেতা সেজে ১০ লক্ষ ৭৫ হাজার টাকার স্বর্ণালঙ্কার নিয়ে প্রতারক চম্পট

টাঙ্গাইলের মধুপুরে স্বর্ণের দোকানে ক্রেতা সেজে ১০ লক্ষ ৭৫ হাজার টাকার মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে প্রতারক চম্পট । রবিবার (২১ মে) আনুমানিক ১২টার সময় ময়মনসিংহ রোড আপন জুয়েলার্সে এ ঘটনা ঘটে। আপন জুয়েলার্সের মালিক সুজিত কর্মকার জানান, বেলা এগারটার দিকে পাঞ্জাবি পায়জামা পরিহিত এক ব্যক্তি স্বর্ণের গহণা কিনতে আসে। তিনি গলার হারসহ বেশ কয়েকটি গহনা পছন্দ করে পরিমাপ করে মেমো তৈরি করে। পরে প্রতারক ব্যক্তি ব্যাংক থেকে টাকা এনে নিয়ে যাবেন বলে ব্যাগে স্বর্ণালঙ্কার রেখে দোকানেই অবস্থান করতে থাকেন ।

এ সময় অন্য ক্রেতাদের সাথে কথা বলার সুযোগে কর্মচারির নিকট থেকে ব্যাগটি চেয়ে নিয়ে মোবাইল দিয়ে গহনাগুলোর ছবি তুলে কর্মচারিকে ব্যাগটি পুনরায় রাখতে বলেন। কয়েক মিনিট পর ইসলামী ব্যাংক থেকে টাকা আনার কথা বলে বেরিয়ে যান। ওই ব্যক্তিটি দোকান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে উত্তর দিকে ইসলামী ব্যাংকের দিকে না গিয়ে দক্ষিণ দিকে রওয়ানা হলে সন্দেহের সৃষ্টি হয়। তাৎক্ষণিক গহণার ব্যাগটি চেক করতে গিয়ে দেখা যায় ব্যাগে কোন গহনা নেই।

পরে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় গহনার ছবি তুলে গহনাগুলো ব্যাগে না রেখে তার পরিহিত পোষাকের বাম পকেটে নিয়ে নেয়। ঘটনা ঘটে যাওয়ার পর মধুপুর থানা পুলিশকে অবহিত করলে তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ফখরুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিসিটিভির ফুটেজ নিয়ে তদন্ত শুরু করেন। এ সময় মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান ঘটনাস্থলে উপস্থিত হন।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম জানান, আপন জুয়েলার্সের স্বর্ণের গহনা খোয়া যাওয়ার ঘটনা জানতে পেরেছি। এখন পর্যন্ত দোকান মালিক কোন অভিযোগ করেননি। তবে মধুপুর থানা পুলিশ ইতোমধ্যেই স্বর্ণালঙ্কার উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর




মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত

৪৪ দিন ১৯ ঘন্টা ৪৩ মিনিট আগে




মধুপুরে শুরু হলো ডিসি গোল্ডকাপ

৪৯ দিন ১৬ ঘন্টা ২৬ মিনিট আগে