টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাড়িতে উঠে পরায় ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাবা আহত হয়েছে। আহতবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় ঘাতক পিকআপটিকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন, উপজেলার নল্লা এলাকার গনেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)।
ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন জানান, গভীররাতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার একটি বাড়িতে উঠে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে ঘটনাস্থলে মারা যান। গুরুত্বর আহত গনেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণে করা হয়েছে।
৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
২৮ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে
২৮ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪৫ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
৪৫ দিন ৪ ঘন্টা ৭ মিনিট আগে
৪৯ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে