তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

" গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ফিরেছে স্বস্তি"

সোলায়মান, নাগরপুর(টাংগাইল)উপজেলা প্রতিনিধি


টাংগাইল  জেলার নাগরপুর উপজেলায় আজকের তাপমাত্রা ৩৩.০২ ডিগ্রী সেলসিয়াস । দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্থানভেদে হালকা  ধরনের বৃষ্টি হচ্ছে নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে, আর এতে জনজীবনে ফিরছে একটু হলেও স্বস্তি । তাপমাত্রাও কমেছে খানিকটা ।


জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারনে মানুষ, পশুপাখি, বৃক্ষ ও তরুলতা সব কিছুই যেন হাঁপিয়ে উঠেছে । এক চিলতে বৃষ্টির জন্য সর্বত্রই তীব্র হাহাকার বিরাজমান । খরতাপে শুকিয়ে গেছে বেশিরভাগ খাল ও পুকুরের পানি । প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন । সৃষ্টিকর্তার নিকট বৃষ্টির জন্য সারা দেশে  বিভিন্ন এলাকার মানুষ আদায় করছে বিশেষ নামায সালাতুল ইসতিসকা । ঠিক সেই সময়ে এক পশলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও যেন সৃষ্টিকর্তার কৃপা হয়ে ঝরছে টাংগাইল জেলার নাগরপুর উপজেলায় কাঠফাঁটা উষ্ণ ভূমিতে । তাই প্রচন্ড গরমে খেটে খাওয়া  দিনমজুর মুগুর আলীর মতো এ জেলার সমস্ত মানুষজনও সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছেন ‌।


প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় রোদ ও বৃষ্টির বিকল্প নেই ।  কিন্তু অনেকদিন ধরেই বৃষ্টির দেখা মেলেনি, তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রী অতিক্রম করছে কোথাও কোথাও । মেঘহীন  আকাশের পাশাপাশি বাতাসেও কমেছে আদ্রর্তা । এতে আরও বাড়ছে গরমের তীব্রতা এবং সেইসাথে যুক্ত হয়েছে ক্রমাগত লোডশেডিং । জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন, তারাও পড়ছেন নানা বিপাকে । রোদ ও গরমের তীব্রতার সঙ্গে বাড়ছে নানা বয়সী মানুষের বিভিন্ন রোগ এবং স্বাস্থ্যঝুঁকি । চিকিৎসকগন তাই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, হিটস্ট্রোক এড়াতে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি ও প্রয়োজন অনুযায়ী খাবার স্যালাইন পান সহ নানা ধরণের পরামর্শ দিচ্ছেন ।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,সারাদেশে বৃষ্টি বাড়তে পারে । সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে । এতে কোনো কোনো অঞ্চল থেকে দূর হতে পারে তাপপ্রবাহ, গরম কমে ফিরতে পারে কিছুটা হলেও স্বস্তি ।

আরও খবর





মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত

৪৬ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে