কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি চালিত অটোরিক্সা সংঘর্ষে সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে চার জন। নিহতরা হলেন চালক জামালপুর জেলার সরিসাবাড়ী উপজেলার দোয়াইল গ্রামের মজিবর মিয়ার ছেলে ওয়াজেদ মিয়া (৪২) ও যাত্রী একই উপজেলার পরগ্রাম এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২)। বুধবার সকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি ৫ জন যাত্রী নিয়ে মধুপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে অটোরিক্সাটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ছাত্তারকান্দি এলাকায় পৌছালে ঢাকাগামী জামালপুর ট্রাভেলস নামে যাত্রীবাহি বাসটির সাথে সংঘর্ষ হয়। এ সময় বাস ও অটোরিক্সাটি খাদে পড়ে যায়। এ ঘটনা সিএনজি চালকসহ ৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুই জন নিহত হয়। উন্নত চিকিৎসার জন্য আহতদের মধ্যে ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী বলেন, নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।


আরও খবর





মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত

৪৬ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে