লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

টাঙ্গাইলের মধুপুরে বেলুটিয়া-ভাইঘাট কাচা রাস্তায় ধানের চারা লাগিয়ে সড়ক পাকা করণের দাবি এলাকাবাসীর

ছবি-দেশচিত্র

স্বাধীনতার ৫০ বছর পেড়িয়েছে। যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। শতভাগ বিদ্যুৎতায়ণও হয়েছে। এর মধ্যে স্থানীয়দের একটি সড়ক পাকা না হওয়ায় তারা গত শনিবার কর্দমাক্ত পিচ্ছিল সড়কে ধানের চারা লাগিয়েছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নে। গোলাবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বেলুটিয়া-ভাইঘাট সড়কের চাকন্ড লক্ষ্মীপুর চৌরাস্তা মোড়ে এ ধানের চারা লাগিয়ে প্রশাসনের দৃষ্টি আর্কষণ করে পাকা করণের দাবি তোলেছে।

স্থানীয়রা জানায়, ইউনিয়নের বেলুটিয়া-ভাইঘাট সড়কটি গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে একটি। এ সড়ক দিয়ে ইউনিয়নের কয়েক গ্রামের মানুষের যাতায়াত। স্থানীয় কয়েক গ্রামের মানুষ মধুপুর-ধনবাড়ি উপজেলার বিভিন্ন কাজে চলাচল করে থাকে। প্রাইমারি, হাইস্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে থাকে। শুষ্ক মৌসুমে ধূলিবালি তে কষ্ট করে চলাচল করলেও বর্ষাকালে চলাচল করতে পোহাতে হয় দুর্ভোগ। কোয়াটার কিলোমিটার সড়ক যেন চরম দুর্ভোগের। স্থানীয়রা জানালেন, এ সড়কটুকু পাকা হলে যাতায়াতে সময় কমে যাবে, কষ্ট লাঘব হবে। এ জন্য তারা অভিনব কায়দায় ধানের চারা লাগিয়ে সড়ক পাকা করণের দাবি তোলেছেন। 

স্থানীয় চাকন্দ লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রহিম (৩৬) জানান, বেলুটিয়া কোরবান আলীর বাড়ির পাকা রাস্তা  থেকে চাকন্ড লক্ষীপুর আবুল হোসেন এর বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করণ প্রয়োজন। আবুল হোসেনের বাড়ি পর্যন্ত গোলাবাড়ি ইউনিয়ন। বাকিটুকু ধনবাড়ি উপজেলার ধোপাখালি ইউনিয়ন। ওই ইউনিয়নের টুকু পাকা। কোয়াটার কিলোমিটার পাকা হলে স্থানীয়দের চলাচল কষ্ট কমে যাবে। তিনি আরো জানান, তাদের গ্রামের কয়জন ছেলে সকলের দৃষ্টি আর্কষণের জন্য অভিনব কৌশল করে তাদের দু:খ ঘোচানোর জন্য সড়কের মধ্যে ধানের চারা লাগিয়েছে। 

এ ব্যাপারে স্থানীয় গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু জানান, বিষয়টি আমি শুনেছি। ঐ রাস্তাটুকু পাকা হওয়ার বাকী রয়েছে। পাকাকরণ প্রক্রিয়াধীন রয়েছে। পাকাকারণ কাজ আমার দায়িত্বের মধ্যে পড়ে না। তিনি স্থানীয় এমপি কৃষিমন্ত্রীর সাথে কথা বলেছেন যাতে রাস্তাটুকু দ্রæত পাকাকরণ বিষয়ে। আপাতত জনগণের চলাচলের সুবিধার জন্য ইট বালি ফেলে দেয়ার কথা বলেন। 





আরও খবর