কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

টাঙ্গাইলের মধুপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে মধুপুর উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। 

 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে হযরত মোহাম্মদ (সা:) এর জীবনাদর্শ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন। 

অপর দিকে,  মধুপুর পৌর শহরের  মালাউড়ি মক্কা মদিনা টাওয়ারে মধুপুর ওলামা মাসায়েখ ঐক্য পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:)পালন অনুষ্ঠানের আয়োজন করে। মিলাদ, আলোচনা সভা, দোয়া,ওয়াজ মাহফিল ও জিকির আছকার করা হয়। 

 কাঠবওলা ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আতাউর রহমান মিয়াজী। আলহাজ্ব মো. আইয়ুব আলীর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ আলোচক ছিলেন মধুপুর দরবার শরীফের পীর মাওলানা আবু হানিফ মধুপুরী, ধনবাড়ি বদলি আটা মাদরাসার প্রিন্সিপাল মুফতি আফজাল হোসেন, খিলগাতি দরবার শরীফের মাওলানা শিবলী রব্বানী প্রমুখ। 

 অনুষ্ঠানে ওলামা মাসায়েখ ছাড়া বিভিন্ন শ্রেনী পেশার লোকেরা উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর






মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত

৪৬ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে