কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মধুপুর নিত্য প্রয়োজনী দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মধুপুর উপজেলা পরিষদ হল রুমে প্রশাসনের আয়োজনের অনুষ্ঠিত মত বিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।


এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, থানা অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যষ্ঠিনা নকরেক, ব্যবসায়ী প্রতিনিধি সালাহ উদ্দিন সেলিম, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মীসহ অন্যান্যরা।

 

মত বিনিময় সভায় মধুপুরের দ্রব্য মূল্যের বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে গুরুত্ব আরোপ করা হয়। পেয়াজ, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ না করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ব্যবসায়ীরা তাদের বক্তব্য তোলে ধরেন। সভায় অহেতুক বাজার মূল্য না বাড়িয়ে সঠিক দামে দ্রব্য সামগ্রী বিক্রি করা ও দোকানে মূল্য তালিকা টানানোর বিষয়েও আলোচনা করা হয়। 


নৈতিকতা নিয়ে ব্যবসা করলে ভোক্তারা ঠকবে না। ন্যায্য মূল্যে দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবে। বাজার মনিটরিং ও বনিক সমিতির নেতৃবৃন্দে তদারকির দাবি জানান ভোক্তারা। 


সভায় সরকারি বেসরকারি কর্মকর্তা, কর্মচারী,ব্যবসায়ী,জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 



Tag
আরও খবর






মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

৪৫ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে