কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মধুপুরে আধুনিক খাদ্য সংরক্ষণাগার রাইস সাইলোর ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

টাঙ্গাইলের মধুপুরে ৫.৮ একর জায়গা জুড়ে ৪৮ হাজার ৩২০ মে. টনের আধুনিক রাইস সাইলোর যাত্রা শুরু হলো। গতকাল মঙ্গলবার সকালে সারা দেশের বিভিন্ন উন্নয়ন প্রক্লপের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন কালে প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ আধুনিক মধুপুর রাইস সাইলোটিও উদ্বোধন করেন । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি খাদ্য অধিদপ্তর কর্তৃক নির্মিত মধুপুর স্টিল রাইস সাইলো গণভবন হতে শুভ উদ্বোধন করেন। 


জানা যায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে খাদ্য মন্ত্রনালয় এ সাইলো নির্মাণ করে। আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পের আওতায় দুর্যোগোত্তর জরুরি প্রয়োজনে সরকারি এবং পারিবারিক পর্যায়ে কার্যকর খাদ্য মজুদ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সাইলো নির্মান করা হয়েছে। 

বন্যা, সাইক্লোন, খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করা জন্য দীর্ঘ মেয়াদি কৌশলগত মজুদ সংরক্ষণ করার উদ্দেশ্যে সরকারের খাদ্য মন্ত্রনালয় টাঙ্গাইলের মধুপুরে রাইস সাইলো নির্মাণ করছে। যার সংরক্ষণের ধারণ ক্ষমতা হবে ৪৮ হাজার ৩শ ২০ মেট্রিক টন। সাইলোর নির্মাণ কাজ ৯৭ ভাগ শেষ হয়েছে। বাকি ফিনিশিং কাজ দ্রুত এগিয়ে চলছে। 


টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে কাকরাইদ এলাকার মনোরম পরিবেশে এ সাইলো নির্মাণ হচ্ছে। 

সাইলোটি পুরোপুরি শুরু হলে সর্বাধুনিক ভাবে চাল সংরক্ষণের সুযোগ সৃষ্টি হবে। এতে করে চাল সহজে নষ্ট ও দুর্গন্ধময় হবে না। দীর্ঘ মেয়াদি চাল সংরক্ষণ করা যাবে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় সহায়ক হবে। 


টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশের ৫.৮ একর খাস জমি ক্রয় করে ৪৮ হাজার মে.টনের ধারণ ক্ষমতা সম্পন্ন করা হয়েছে। এ সাইলোতে সীমানা প্রাচীর, মেইন গেইট, সাব গেইট, গার্ড হাউজ, ট্রাক স্কেল,আনুষঙ্গিক যন্ত্রপাতি স্থাপন, ল্যাবরেটরি বিল্ডিং ও টেস্টিং যন্ত্রপাতি, ওজন নিয়ন্ত্রণ ভবন, ট্রাক পার্কিং,সাইলো কন্ট্রোল রুম, বাকেট,এলিভেটর, ১৬ টি স্টীল সাইলো বিন, ব্যাগিং,কনভেয়র ও এলিভেটর স্থাপন, ইলেকট্রনিক মেকানিক্যাল যন্ত্রপাতি, ইলেকট্রনিক ও ডিজিটাল মেশিনারি, দীর্ঘদিন চাল মজুদ করার জন্য চাইলার মেশিন, স্বাস্থ্য সম্মত উপায়ে কীট নিয়ন্ত্রণের জন্য পরিবেশ বান্ধব নাইট্রোজেন গ্যাস ব্যবহার করার জন্য নাইট্রোজেন জেনারেটর স্থাপন, ব্যাগিং ও লোডিং হাউজ, গানি ব্যাগ গোডাউনসহ বিভিন্ন স্ট্রাকচার নির্মান করা হয়। সাইলো বিন ও এর আনুষঙ্গিক যন্ত্রপাতি ইউএসএ এবং ইতালি হতে আনা হয়েছে। যা টেকশই ও গুণগতমানের উৎকৃষ্ট। 


খাদ্য মন্ত্রনালয়ের সাইলো নির্মাণ প্যাকেজের আওতায় মধুপুরে রাইস সাইলোর ধারণ ক্ষমতা হবে ৪৮,৩২০ মেট্রিকট্ন। এ সাইলোতে মেইন গেট ও সাব-গেট, গার্ড হাউস, ট্রাক স্কেল, স্যামপ্লিং হাউস ও যন্ত্রপাতি স্থাপন, ল্যাবরেটরি বিল্ডিং ও টেস্টিং যন্ত্রপাতি, ওজন নিয়ন্ত্রণ ভবন। এছাড়াও থাকছে ১৬টি ট্রাক পার্কিং, ৪১৬ বর্গমিটার বাল্ক ট্রাক রিসিভিং, ১১২ বর্গমিটারের কন্ট্রোল রুম, ৫০ বর্গমিটার বাকেট এলিভেটর টাওয়ার, প্রতিটি ৩,০০০ মে.টন ধারণ ক্ষমতার ১৬টি স্টিল সাইলো বিন।


সাইলোটি পুরোপুরি চালু হলে খাদ্য সংরক্ষণে নতুন দিগন্তের সূচনা হবে। অর্থনৈতিক ভাবে এগিয়ে যাবে এ অঞ্চল। দুর্যোগ মোকাবেলায় এ সাইলোর সংরক্ষণে থাকা রাইস ব্যাপক ভূমিকা রাখবে। পুষ্টি গুন সমৃদ্ধ খাদ্য যোগানে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। 


তমা কনস্ট্রাকশন এন্ড কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ইনচার্জ মোঃ শাকিল আহমেদ জানান, ৪৮ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার মধুপুর রাইস সাইলো ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী ভার্চুয়ালী উদ্বোধন করছেন । ইতিমধ্যে আমরা প্রকল্পের প্রায় ৯৭ ভাগ কাজ সম্পন্ন করেছি । বাকি কাজ উদ্বোধন পরবর্তী সময় অতি দ্রুততার সাথে সম্পন্ন করা হবে। তার আশা এই প্রকল্প চালু হওয়ার পর অত্র এলাকার অর্থনৈতিক ব্যাপক পরিবর্তন আসবে।

 

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালী এ সাইলো উদ্বোধন কালে মধুপুরের জেলা পরিষদ অডিটোরিয়ামে সংযুক্ত ছিলেন । উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ সংযুক্ত ছিলেন।

 এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু,মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, খাদ্য মন্ত্রনালয় ও সাইলোর কর্মকর্তা সহ মধুপুরের বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন 


Tag
আরও খবর






মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

৪৫ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে