কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

টাঙ্গাইলের মধুপুরে আদিবাসী ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর ওয়ানগালা উৎসব উদযাপন

ছবি-দেশচিত্র


টাঙ্গাইলের মধুপুরে আদিবাসী ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সাংসারেক গারোরা নতুন ফসল ঘরে তোলার আগে তাদের শস্য দেবতা মিসি শালজং কে উসর্গ থাকে। ফসল ঘরে তোলার আগে কৃষি ফসল তাদের দেবতারকে উৎসর্গ করলে মঙ্গল হবে, সে জন্য তারা প্রতিবছরে এ উৎসব করে থাকে। ওয়ানগালা আদিবাসী ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীদের মুখোমুখি একটি উৎসব যা উপস্থিতদের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কে উপস্থাপনা করে। এই উৎসব বাংলাদেশের মধুপুর টাঙ্গাইলের পাহাড়ী অঞ্চলের গারো সম্প্রদায়ের নৃ-গোষ্ঠী ও ভারতীয় পশ্চিমবঙ্গের অধিকাংশ আদিবাসী সম্প্রদায়ের লোকেরা এ উৎসব করে থাকেন।


এ উৎসবে নাচ গান, নৃত্য, খেলাধুলা, প্রতিযোগিতা তারা একে একে পরিদর্শন করে এবং তাদের হারানো সংস্কৃতি ও ঐতিহ্যের সকলের মাঝে তুলে ধরেন। একে অপরের মাঝে সম্পর্ক ও সংঘর্ষ বাড়াতে সাহায্য করে। ওয়ানগালার উৎসবে তাদের শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং সামাজিক সম্পর্ক দৃঢ় থাকে। ওয়ানগালা মধুপুরে আদিবাসী ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীদের সামাজিক এবং সাংস্কৃতিক আদর্শ এবং মূল্যবোধের একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে সাহায্য করে, যা তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ এবং একত্রিত থাকার জন্য গুরুত্ব দেয়।


 প্রতিবছর অক্টোবর-নভেম্বর মাসে উৎসবটি নানা আয়োজনের মধ্য দিয়ে করে থাকে। ২৬ নভেম্বের রবিবার দিনব্যাপী ওয়ানগালা উৎসবের আয়োজন করে জলছত্র কর্পোস খ্রীষ্টি মিশন। সকালে তাদের পুরোহিত রো-গালার মধ্যে দিয়ে ওয়ানগালার পর্ব শুরু করে। পরে আবিমার মধুপুর এলাকার উৎপাদিত কৃষি ফসল কুমড়া, লাউ, ধান, আলুসহ নানা ফসল তাদের শস্য দেবতাকে পূজার মাধ্যমে মন্ত্র পড়ে উৎসর্গ করে, এসময় গারো নারীরা সেরেজিং পরিবেশন করে।


পরে বিভিন্ন গ্রামের নারী শিশু দল তাদের বৈচিত্র্যময় পোষাক পড়ে সাংস্কৃতিক পর্বে মান্দি গারো নৃত্য পরিবেশন করে। ওয়ানগালার শুভ উদ্ভোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, জলছত্র কর্পোস খ্রীস্টি মিশনের পাল পুরোহিত সুভাস কস্তা, জিএমএডিসির সভাপতি অজয় এ মৃ, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী পিউ ফিলোমিনা ম্রং, মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খানসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশের এ ওয়ানগালায় বিভিন্ন অঞ্চলের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের গারো নারী পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নেয়।

আরও খবর






মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত

৪৬ দিন ২২ ঘন্টা ১৬ মিনিট আগে