কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টাঙ্গাইলের মধুপুরে মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা ও বর্নাঢ্য আয়োজনে বিজয় দিবস পালিত

ছবি-দেশচিত্র

 টাঙ্গাইলের মধুপুরে মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা ও বর্নাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার সকালে স্থানীয় মধুপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও পরে মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাদা পায়রা ও রংবেরঙের বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । এ দিন সকালে উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিকুল ইসলাম সবুজ, উপজেলা আ'লীগের পক্ষে উপজেলা চেয়ারম্যান ছরোয়ার খান আবু ও আ'লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌরসভার পক্ষে পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি হাবিবুর রহমান ও সম্পাদক এস এম শহীদ । এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠন নিজ নিজ ব্যানারে শহীদের সন্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।এসময় বিভিন্ন স্কুল, কলেজ ও সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ এবং ডিসপ্লের আয়োজন করা হয়।

Tag
আরও খবর






মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

৪৫ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে