কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টাঙ্গাইলের মধুপুরে পৃথক দুই স্থানে বিএনপি’র সম্মেলন পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

টাঙ্গাইলের মধুপুরে পৃথক দুই স্থানে বিএনপি’র সম্মেলন পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

মধুপুর উপজেলা ও পৌর বিএনপি’র সম্মেলন একই দিনে দুই পৃথকস্থানে দুটি সম্মেলনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুই সম্মেলন থেকেই ঘোষণা করা হয়েছে দুই কমিটি। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত অবধি দুই পৃথক স্থানে পৃথক সময়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 মধুপুর উপজেলা শহর থেকে চার কি.মি. দূরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কাকরাইদ বাজার এলাকায় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবানে এক সম্মেলন হয়েছে। গত ২৩ জুলাই এ সম্মেলন হওয়ার কথা ছিল। অতিথির নাম দিয়ে পোস্টার ও দাওয়াতপত্র বিলি করেও দলীয় পাল্টাপাল্টির দ্বন্ধে সম্মেলন সে সময় হয়নি। সে সম্মেলন পিছিয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হলো। এ সম্মেলন উপজেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জাকির হোসেন সরকার। সম্মেলন উদ্বোধক হিসেবে  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক রতন হায়দারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আতাউর রহমান জিন্নাহ, মধুপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব নাছির উদ্দিন, পৌর বিএনপি’র আহবায়ক খুররম খান ইউসুফজাই প্রিন্স প্রমুখ। সম্মেলনে জাকির হোসেন সরকারকে সভাপতি ও নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপি ও খুররম খান ইউসুফজাই প্রিন্সকে সভাপতি এবং খন্দকার মোতালিব হোসেনকে সাধারণ সম্পাদক করে মধুপুর পৌর বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়।

অন্যদিকে, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার সহিদের আহবানে মধুপুর পৌর শহরে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সরকার সহিদের নেতৃত্বে মধুপুর পৌর শহরের কল্লোল সিনেমা হলের সাথে খোলা মাঠে এ সম্মেলন করা হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও পৌর বিএনপি’র সাবেক  সভাপতি এম এ সামাদ। প্রধান অতিথি উপস্থিত ছিলেন গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র সরকার সহিদ। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি আব্দুল মালেক, জয়নাল আবেদীন খান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবদুল লতিফ পান্না, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আবদুল মান্নান, মেহেদী হাসান মিঞ্জু প্রমুখ। সম্মেলনে সরকার সহিদ কে সভাপতি, আব্দুল মালেক ও জয়নাল আবেদীন খান বাবলু কে সহ-সভাপতি এবং হুমায়ুন কবির তালুকদারকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির কমিটি এবং বীর মুক্তিযোদ্ধা এম.এ সামাদকে সভাপতি ও আব্দুল লতিফ পান্নাকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি ঘোষনা করা হয়।

Tag
আরও খবর






মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

৪৫ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে