কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাংলাদেশ গারো ছাত্র সংগঠন মধুপুর শাখার ৪০তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেশচিত্র

বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) মধুপুর উপজেলা শাখা সংসদের  ৪০ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ শুক্রবার সকালে উপজেলার মান্দি এলাকার  পীরগাছা থমথমানি নকে অনুষ্ঠিত সম্মেলন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগাছাস মধুপুর শাখার সভাপতি নিউটন মাজি। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সভাপতি এডভোকেট জনযেত্রা ও সাধারণ সম্পাদক অলিক মৃ। 

এ সময় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ইউজিন নকরেক, ভিডাব্লিউ মধুপুর শাখার একাংশের সভাপতি রঞ্জিত নকরেক, মুক্তাগাছার হিউবার্ট মৃ, ঘাটাইল শাখার পরিমল চন্ত্র বর্মণ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, মহিলা নেত্রী নিগার সুলতানা রুবি, ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল পল মৃ, প্রভাষক রির্চাড বিপ্লব মৃ, জিএসএফ এর তুষার নেকলা, কোচ নেতা গৌরাঙ্গ বর্মন ও খন্দকার শামছুল আরেফিন শরীফসহ অন্যান্যরা। 

বক্তারা, এ সম্মেলনে তাদের ভূমির অধিকার ও বনের অধিকার দাবি করেন। তারা সমতল এলাকার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি করে তাদের বসতি এলাকায় লেক বিষয়ে প্রতিবাদ জানান। 

এর আগে একটি শোভাযাত্রা পীরগাছা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে মধুপুর অঞ্চলের বাগাছাসসহ বিভিন্ন সামজিক সাংস্কৃতিক রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহন করে। 

Tag
আরও খবর






মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

৪৫ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে