শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মধুপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ছবি-দেশচিত্র

গ্রাহকদের  মাঝে আস্থা ফিরিয়ে আনার জন্য গ্রাহক সেবা মাস উদযাপন করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে  ইসলামী ব্যাংক মধুপুর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

ইসলামী ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোঃ খাইরুল ইসলাম। 

এতে প্রধান  অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ  ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোনাল ম্যানেজার  আব্দুল কাদের সরদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মোন্তাজ আলী, রাধানগর  মাদ্রাসার অধ্যক্ষ আলী আকবর, ঘাটাইলের রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল, টাঙ্গাইল জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য বোরহানুল ইসলাম, ব্যাংকের ম্যানেজার (অপারেশন) আব্দুল আলিম প্রমুখ।

প্রধান অতিথি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের সরদার বলেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষাকে ধ্বংস করে দিতে হয়।  তারপর ধ্বংস করতে হয় অর্থনৈতিক ব্যবস্থাপনা। বিগত সরকারের সময় সেই কাজগুলোই করা হয়েছে।  তাদের জন্য গ্রাহকদের মাঝে বিনিয়োগ করতে পারিনি। গ্রাহক সেবা দিতে পারেনি। গ্রাহকদের নির্যাতন করা হয়েছে। তাদের পালিয়ে থাকতে হয়েছে। এমন পরিস্থিতিতে অনেকে ঋণ  খেলাপি হয়েছে।  ৫ আগস্ট সরকার পতনের পর থেকে গ্রাহকদের রাস্তা  পুনরুদ্ধারের জন্য কাজ করছি। এখন গ্রাহক সেবা পুরোদমে চলবে ইনশাল্লাহ। 

বিগত সরকার অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে ফেলেছে। তারা ১১ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। মানুষের পাশে দাঁড়াতে দেয়নি। মানুষের পাশে দাঁড়াতে দেয়নি। সব কিছু রাষ্ট্রযন্ত্র নিয়ে নিয়েছে। সাধারণ মানুষদেরকে বঞ্চিত  করা হয়েছে। 

তারপরও বর্তমান সরকার ঘুরে দাড়ানোর চেষ্টা চালাচ্ছে। সকলকে সম্মিলিতভাবে এই কাজে সহযোগিতা করতে হবে।

Tag
আরও খবর






মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত

৪৭ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে