সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু

মধুপুরে ১০ম গ্রেড দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের র্্যালি ও মানববন্ধন

ছবি-দেশচিত্র

মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে র্্যালি ও  মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছে শিক্ষক নেতারা।

২২ সেপ্টেম্বর রবিবার বিকালে  মধুপুর উপজেলা  শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এ র্্যালি শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আনারস চত্বর হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে শেষ হয়।  এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের উপস্থিত   শিক্ষকবৃন্দ  মানববন্ধন করেন।

এ সময় উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম খান   উপস্থিত হয়ে প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড একটি ন্যায্য দাবি  বলে তাদের সাথে একাত্বতা ঘোষণা করেন। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আজিজ একাত্বতা ঘোষণা করে বলেন,  দেশ সংস্কার চলছে। শিক্ষা ক্ষেত্রেও সংস্কার জরুরী। এই ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড চাওয়া একটি যৌক্তিক দাবী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেউটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাকী আক্তার, গোপীনাথপুরের  ইবনে মাসুদ, চাপড়ী হাটের আবু সায়েম। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক , সহকারী শিক্ষক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর