শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মধুপুরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময়

ছবি-দেশচিত্র


টাঙ্গাইলের মধুপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গা পূজা উদযাপনের জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ মধুপুর শাখা। ০৫ অক্টোবর শনিবার রাতে মধুপুর পৌরশহরের মদন গোপাল বিগ্রহ মন্দিরস্থ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন মধুপুরের পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ সুশীল কুমার দাস। সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক মো. বোরহানুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের মধুপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মো. আব্দুল কাদের, পৌর আমীর মাওলানা মো. রেদুয়ান উল্লাহ খান, সাবেক উপজেলা আমীর অধ্যক্ষ মো. মোন্তাজ আলী, গোপালপুর কলেজের সাবেক উপাধ্যক্ষ সুধাংশু দেবনাথ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, সহসভাপতি কমলেশ রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মানিক চন্দ্র বসু প্রমূখ।

অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য উদাহরণ হলো মধুপুর উপজেলা। এই উপজেলায় মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, গারোসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এক সাথে সামাজিক ও ধর্মীয় উৎসব পালন করে থাকেন। সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তনের পর একটি ষড়যন্ত্রকারি গোষ্ঠি শান্তিপূর্ণ সহবস্থানে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় মেতে আছে। আমরা তাদের ষড়যন্ত্রকে রুখে দিতে সর্বদাই জাগ্রত থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে পাশে থাকবো। প্রয়োজনে রাত জেগে পাহাড়া দেবো।

অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের নেতা উপাধ্যক্ষ সুধাংশু দেবনাথ বলেন, আজকের মতবিনিময় সভার মধ্য দিয়ে জামায়াত ইসলামী বাংলাদেশ সম্পর্কে আমাদের পুরনো ধ্যান ধারণা ভেঙ্গে নতুন ধারণার সৃষ্টি হলো। জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বলিষ্ট নেতৃত্ব মানুষের মধ্যে আস্থার সৃষ্টি করেছে। নতুন চিন্তা চেতনা জাগ্রত করেছে। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ সরাবিশে^ সাম্প্রদায়িক সম্প্রীতির এক মডেল হিসেবে আভিভর্‚ত হবে।

 এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী অধ্যাপক আব্দুস সালাম, সাবেক পৌর আমীর অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ, ভেঙ্গুলা ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য মো. হাফিজুর রহমান, আব্দুল হামিদ মাস্টার প্রমূখ।

আরও খবর






মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত

৪৭ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে