কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টাঙ্গাইলের মধুপুরে পুলিশ সুপারের আগমন, পরিদর্শন করলেন পূজা মন্ডপ

ছবি-দেশচিত্র


মধুপুরে মহা ষষ্ঠী পূজার দিনে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। বুধবার ৯ অক্টোবর সন্ধ্যায় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম, মধুপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। তিনি পূজা উদযাপন কমিটির সদস্য বৃন্দের সাথে মত বিনিময় করেন এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন, এএসপি ফারহানা আফরোজ জেমি, মধুপুর থানার অফিসার'স ইনচার্জ ইমরানুল কবির, দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি সুশীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাধন মজুমদার, মদন গোপাল আঙ্গিনার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু অলক কুমার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, গণমাধ্যম কর্মী, সনাতন ধর্মালম্বীর বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী প্রমুখ।
এসময় পুলিশ সুপার বলেন, সামপ্রদায়িক সম্প্রীতির এ দেশে আমরা সবাই ভাই ভাই। টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করা হবে। অবসরপ্রাপ্ত শিক্ষক ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু অলক কুমার বলেন, তারা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছেন। তিনি আরো বলেন, পঞ্চমী ও ষষ্ঠী পূজা তাদের শেষ হয়ছে। আগামী পূজা গুলো ভগবানের কৃপায় ভালো ভাবেই সম্পন্ন হবে বলে তিনি মনে করেন।
উল্লেখ্য মধুপুর উপজেলায় ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৫২টি পূজা মন্ডপে এবার শারদীয় দূর্গা পূজা উদযাপিত হচ্ছে।

Tag
আরও খবর






মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

৪৫ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে