শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও প্রস্তুতি সভা

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলটির নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরিকল্পনা ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী  ও ত্বরান্বিত করার জন্যে কীভাবে স্থানীয় পর্যায়ে যুবদলের কার্যক্রম পরিচালিত হবে তা নিয়ে আলোচনা করা হয়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কৌশল কীভাবে পরিচালনা করা হবে সে বিষয়েও বক্তব্য রাখেন। বিশেষ করে, যুবদলের সদস্যরা আগামী দিনে রাজনৈতিক আন্দোলনে কীভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন তা নিয়ে আলোচনা করেন। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সমাজসেবা এবং জনকল্যাণমূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যেমন গরিব ও অসহায় মানুষদের সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ ইত্যাদি। নতুন সদস্য সংগ্রহ এবং দলের কার্যক্রমে তরুণদের আরও বেশি করে যুক্ত করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। এ সভার আয়োজন করে মধুপুর উপজেলা ও পৌর যুবদল।

যুবদলের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মধুপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইফুর ইসলাম সাগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হজরত আলী শেখ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম। উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদত হোসেন ফকির ও পৌর যুবদলের সদস্য সচিব শামীম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ও পৌর যবু দলের নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় উপজেলা পৌর ইউনিয়নসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, ২২ অক্টোবর মঙ্গলবার বিকেলে শাইলবাইদ বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজিত আউশনারা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আরশেদ আলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, বিএনপি নেতা বাহারুল ইসলাম, প্রকৌশলী শ্রমিক নেতা আ. জলিল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু ছায়েদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভার মাধ্যমে যুবদল তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করেছে।

এ সময়  বিএনপি ও কৃষকদল, শ্রমিকদলসহ  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর






মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত

৪৭ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে