কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মধুপুরে বৈষম্য নিরসনে ক্যাডারদের মানববন্ধন

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে প্রশাসন বাদে অন্যান্য ক্যাডারদের সমন্বয়ে সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মধুপুর হাসপাতাল চত্বর ও সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

কৃত্য পেশা ভিত্তিক মন্ত্রণালয়ের দাবী ও উপ-সচিব পদে সকল কোটার অবসান চেয়ে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে বিসিএস (প্রশাসন) ক্যাডার ব্যাতিত অন্য দপ্তরে কর্মরত ক্যাডার কর্মকর্তাদের যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মধুপুর উপজেলা শাখা। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শহীদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খায়রুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আতিয়ার রহমান।

Tag
আরও খবর






মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

৪৫ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে