কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাগরপুরে গলায় ওড়না পেচিয়ে প্রবাসীর স্ত্রী'র আত্মহত্যা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের চর শুনশি গ্রামের সৌদি প্রবাসী আফজাল হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (৪৫) আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ১৭ই ফেব্রুয়ারী (সোমবার) মরিয়ম বেগম নিজের টিনের ঘরের ধর্নার (সাথী) এর সাথে ওড়না পেঁচিয়ে সকাল আনুমানিক ৬ টার দিকে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মরিয়ম দম্পতি এনজিও এবং অন্যান্য উৎস থেকে অনেক টাকা ঋন নিয়েছে। এছাড়াও ছেলেকে বিদেশ পাঠাতে গিয়ে অর্থের যোগান দিতে হিমশিম খাচ্ছিলেন এ দম্পতি। কমপক্ষে ১০-১২ টি এনজিও এর ঋণের বোঝা ছিলো তাদের।কিস্তির টাকা পরিশোধে প্রতিনিয়তই হিমসিম খেতে হতো এ দম্পতির। সব দায়-দেনা পরিশোধ ও ছেলেকে বিদেশ পাঠানোর টাকার যোগাড় করতে গিয়ে অপারগ হয়েই আত্মহননের পথ বেছে নেন মরিয়ম, এমনই ধারণা এলাকাবাসীর। এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর শুনে দ্রুত মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে, অপমৃত্যুর মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে৷
Tag
আরও খবর






মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

৪৫ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে