শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

মধুপুরে সত্য সংবাদ প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরের লাউফুলা শিবরামবাড়ী গ্রামের বাসিন্দারা সত্য সংবাদ প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে। বুধবার দুপুরে মধুপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের প্রেসক্লাবের সামনে অর্ধশত লোকের অংশগ্রহণে মানববন্ধন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ওই গ্রামের বাসিন্দা ব্যবসায়ি আবুবকর সিদ্দিক। এছাড়াও বক্তব্য দেন আলোকদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, হেলাল উদ্দিনসহ ৫জন বক্তব্য দেন।

আবুবকর সিদ্দিকসহ অন্যরা বলেন, দৈনিক যুগান্তর পত্রিকায় ২৩ ফেব্রুয়ারি তারিখে ১২ পৃষ্ঠায় 'মধুপুরে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা ভাঙচুর' শিরোনামে প্রকাশিত সংবাদের কোন ভিত্তি নেই। সম্পূর্ণ মিথ্যা, সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত। 

আবু বকর সিদ্দিক দাবি করেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ওই সংবাদে যে চাঁদার কথা বলা হয়েছে সেটি আদৌ সত্য নয়। পুরোই ভিত্তিহীন। 

সংবাদে উল্লেখ করা হয়েছে ''৫ আগষ্টের প্রভাব খাটিয়ে আওয়ামীলীগের ট্যাগ লাগিয়ে হেনস্তা করা হচ্ছে বলে সংবাদে লেখা হয়েছে তার কোন সত্যতা নেই। ৫০ হাজার টাকা চাঁদা চাওয়া, বাড়ি নির্মাণে বাঁধা দেওয়া এবং তার ছেলেকে স্কুল থেকে ফেরার পথে মারধর করার মতো কোন ঘটনা ঘটেনি। বাধা দিলে দুতলা ভবন নির্মাণ করলো কিভাবে? বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট।

বক্তারা বলেন, প্রকৃত ঘটনা হলো শারমিন আক্তার দেড় বছর আগে নারায়ণগঞ্জ থেকে এসে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের শিবরামবাড়ী বাঁশতলা গ্রামে বাড়ি করেন। তিনি সবসময় নারায়ণগঞ্জের ত্রাস শামিম ওসমানের পাওয়ার দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে থাকেন। তিনি শামীম ওসমানের ভাতিজি হিসেবেও পরিচয় দিয়ে থাকেন। 

গ্রামের কয়েকজন সুযোগ সন্ধানী ব্যক্তিকে নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও সম্মান হানিকর সংবাদ প্রকাশ করেছেন। আমি চাই সাংবাদিকরা সরেজমিন পরিদর্শন করে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরবেন।


Tag
আরও খবর