সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

মধুপুরে নিরাপদ সড়ক ও সড়ক পথে সুশাসন নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন ও স্মরণসভা

টাঙ্গাইলের মধুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে ”নিরাপদ সড়ক ও সড়ক পথে সুশাসন নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন। 

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০ টায় মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্ত্বরে সনাক, ইয়েস, এসিজি, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

সাবেক ইয়েস দলনেত মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় মানববন্ধনটি উদ্ধোধন করেন সনাক সভাপতি মো: আব্দুল মালেক। এসময় বক্তব্য রাখেন সনাক সদস্য মো: বজলুর রশিদ খান, টিআইবি প্রতিনিধি ঢাকা ক্লাস্টার কো-অর্ডিনেটর মাহান-উল-হক, মধুপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক এস এম শহিদ, প্রয়াত ইয়েস দলনেতা রুহুল আমীন রনির বাবা সুলায়মান কবির। মানববন্ধন শেষে সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়। বক্তারা সড়ক পথের অব্যবস্থাপনা ও সুশাসনের ঘাটতি দূর করতে অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।

মানববন্ধন বিক্ষোভ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় মধুপুর সনাকের প্রয়াত দুই ইয়েস সদস্যদের স্মরণে উপজেলা পরিষদ মিলনায়তনে "স্মরণসভা” অনুষ্ঠিত হয়েছে।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: জুবায়ের হোসেন, বিশেষ অতিথি সহকারি কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সড়ক দুর্ঘটনায় নিহত রুহুল আমীন রনির বাবা সুলায়মান কবির, নিহত রুহুল আমীন এর খালা বাছেদা বেগম, সনাক সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সামাদ তালুকদার  প্রমুখ

আরও খবর