সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

মধুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহান স্বাধীনতা  জাতীয় দিবস পালিত হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসন মধুপুরের বংশাই নদের তীরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন রাণী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

২৬মার্চ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে মধুপুর থানা চত্বরে তোপধ্বনি, শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের পর সকাল নয়টায় রাণী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এসময় মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ নিখিল চন্দ্র দাস, সহকারি কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহাম্মদ, বাংলাদেশ জামায়াত ইসলামী মধুপুর শাখার আমীর আব্দুল কাদের উপস্থিত ছিলেন। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, মধুপুর থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মধুপুর প্রেসক্লাব, অফিসার্স ক্লাব, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, উপজেলা প্রকৌশলী, মধুপুর সরকারি কলেজ, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাণীভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন সামাজিক, পেশাজীবী সংগঠন দিবসটি উদযাপন করে।

আরও খবর