কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মধুপুরে জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন

দেশচিত্র


টাঙ্গাইলের মধুপুরে শহীদ জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল আলোচনা সভা ও খাদ্য বিতরণ করা হয়েছে। 

৩০ মে শুক্রবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির একাংশ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক মধুপুর উপজেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না,মহিষমারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছালাম খান, উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক লস্কর আলী মেম্বার, উপজেলা যুবদলের সাবেক সাবেক আহবায়ক আব্দুল মান্নান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের সাবেক আহবায়ক মারফত আলী, শিল্প ও বনিক সমিতির সহসভাপতি ফজলুল হক মনি, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান বাবলু, ছাত্র দলের সাবেক নেতা সরকার মোশাররফ হোসেন মনি, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা মাসুম, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, যুবদলের সাবেক নেতা আমিনুল হক মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মারুফ হোসেন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকীতে দোয়া ও গরীব দুঃখীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


Tag
আরও খবর






মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

৪৫ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে