বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

মধুপুর বাস ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু'জন নিহত

টাঙ্গাইলের মধুপুর বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। জানাযায় শুক্রবার (৬জুন) রাত ২টার দিকে ঢাকা টাঙ্গাইল মহা সড়কের মধুপুর পৌরসভার মালাউড়ির মধুপুর ফিলিং স্টেশনের পাশে শাহীন স্কুলের সামনে বাস ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটলে ঘটনাস্থলেই মাহিন্দ্র চালক ফরহাদ মারা যায়। এবং ঢাকা নেওয়ার পথে তার বন্ধু রাকিবের মৃত্যু হয়। মাহিন্দ্রা চালক ফরহাদ উপজেলার পিরোজপুর চাপাইদ গ্রামের জোয়াদ আলীর ছেলে এবং ফরহাদের বন্ধু রাকিব জিরাবো ঘোষঘোণা এলাকার বাসিন্দা। মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মুমূর্ষু অবস্থায় রাকিবকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে পরিবারের সাথে যোগাযোগ করে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকা নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয় বলে জানা যায়।সে আশুলিয়া জিরাবো ঘোষঘোনা এলাকার বাসিন্দা এবং মাহিন্দ্র চালক ফরহাদের বন্ধু। প্রত্যেক্ষদর্শী অপর মাহিন্দ্র চালক জানায়, আমরা তিন মাহিন্দ্র চালক যাত্রী আনার জন্য এক সঙ্গে মধুপুর থেকে আশুলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হই। মধুপুর থানা মোড় হতে টাঙ্গাইল রোডের মালাউড়ী মসজিদ পার হতেই ঢাকা থেকে জামালপুর গামী মুক্তিযোদ্ধা ট্রাভেলস নামের একটি বাস বেপরোয়া গতিতে রাস্তার বাম থেকে ডানে এসে মাহিন্দ্রের সামনে সরাসরি লাগিয়ে দিয়ে বাসের চালক জানালা দিয়ে পালিয়ে যায়।মধুপুর পুন্ডুরা এলাকার বাসিন্দা মাহিন্দ্র চালক ফরহাদের চাচী শাশুড়ি জানান, আমরা রাত ১১টার দিকে ফরহাদের মাহিন্দ্র দিয়েই জিরাবো থেকে মধুপুরে আসি। দুর্ঘটনায় আহত রাকিব এবং আমরা জিরাবো ঘোষঘোণা এলাকায় ভাড়া থাকি। ফরহাদ এবং রাকিব আগে এক সঙ্গেই চাকরি করতো সে কারণে আমাদের সাথে মধুপুরে আসে এবং রাতেই ফরহাদের মাহিন্দ্র করে ঢাকার দিকে রওনা হয়। পুলিশ বাসটিকে আটক করে থানায় নিয়ে গেছে বলে জানা যায়।
আরও খবর