কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রসুলপুর ইউনিয়ন বিএনপি'র অফিস পরিদর্শন ও বৃক্ষ রোপণ করলেন ওবায়দুল হক নাসির

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১০ নং রসুলপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতির রাজনৈতিক কার্যালয় পরিদর্শন শেষে বৃক্ষ রোপণ করলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঘাটাইল বিএনপি'র দায়িত্ব প্রাপ্ত নেতা এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।


২৭ জুন(শুক্রবার) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মাস্টার মোড় বাজারে ২ নং ও ৪ নং ওয়ার্ড বিএনপি'র সমন্বয় ও ইউনিয়ন বিএনপি'র রাজনৈতিক কার্যালয় হঠাৎ পরিদর্শনে আসেন এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির। এবং এ সময় পরিদর্শন শেষে একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় রসুলপুর ইউনিয়ন বিএনপি'র বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার বিষয় নিয়ে আলোচনা করেন।


এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, পৌর বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা বিএনপি,র সদস্য রফিকুল ইসলাম রফিক, রসুলপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি শহিদুল ইসলাম শহীদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সৌরভ, যুগ্ম আহবায়ক আবু হান্নান, আনোয়ার হোসেন, পৌর ছাত্র দলের সভাপতি বিজয় হাসান প্রমূখ।


এর আগে সকালে রসুলপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. আব্দুস সাত্তার এর বাবার কুলখানিতে অংশ শেষে ইউনিয়ন বিএনপি'র অফিস পরিদর্শন ও বৃক্ষ রোপণে অংশ নেন।
আরও খবর






মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

৪৫ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে