কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

মধুপুর বনে ঘোড়া মাংস প্রসেসিং, আটক ১

ছবি-দেশচিত্র

রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার অভিজাত হোটেল রেস্তোরায় মাংস সরবরাহের উদ্দেশ্যে একটি চক্রের ঘোড়া জবাই কান্ড পন্ড করে দিয়েছে পুলিশ। টাঙ্গাইলের মধুপুর বনের ভেতর রাতের আঁধারে ঘোড়া জবাই করে মাংস তৈরির এমন কান্ডে পুলিশের অভিযানে হাতেনাতে আটকও হয়েছেন একজন। তার নাম আজাদ মিয়া (৫৫)। জামালপুর সদর উপজেলার তুলসীপুরের দড়িপাড়া গ্রামের মৃত জব্বার আলী ওরফে জবরের ছেলে তিনি।
বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের মোনারবাইদ (শেওড়াতলা) নামক স্থানের জঙ্গলে দূর্বৃত্তরা ঘোড়ার মাংস বানানোর লিপ্তছিলো। শেষ রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে পুলিশ।
মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইনের নেতৃত্বে পুলিশ রাতভর অভিযান চালিয়ে পন্ড করে দিয়েছে দুর্বৃত্তদের আয়োজন। অভিযানে ৭ টি জীবিত ঘোড়া, ৪ টি জবাই করা ঘোড়া, জবাই করার অস্ত্র সরঞ্জামাদি, মাংস সংরক্ষণ উপাদান বরফ, লবণ জব্দসহ এ চক্রের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে।

স্থানীয় যুবক শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, জহিরুল, শাহীন, বাবুল মিয়ারা জানান, রাত প্রায় ১১ টার দিকে এক অটোরিক্সা চালকের মাধ্যমে খবর আসে ঘোড়া ভর্তি দুটি ট্রলি ঘটনা এলাকার বনের ভিতরে নেয়া হচ্ছে। প্রথমে রেকি করে পরে সন্দেহজনক মনে করে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পঁচিশ মাইল বাজার থেকে অভিযান শুরু করা ৮ জনের একটি পুলিশ টিমের সাথে তারাও যুক্ত হন। রাত দুটার দিকে চালানো অভিযানের ওই টিম ঘটনাস্থলে পৌছলে দুর্বৃত্তরা টের পেয়ে সব কিছু ফেলে পালিয়ে যায়।

যুবকরা আরও জানান, গাজীপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের হোটেল মোটেলে বিক্রির জন্য ১১ টি ঘোড়া জঙ্গলে নিয়ে ৪ টা জবাই শেষ করা হয়। বাকি ৭ টা ঘোড়া জবাই করে সব মাংস প্রসেস শেষে সরবরাহ করার প্রস্তুতি চলছিল। আটক আজাদ মিয়া (৫৫) এ মাংস কি করা হবে তা জানেন না জানিয়ে বলেন, এই একবারই তিনি ১ হাজার টাকার কন্ট্রাক্টে ঘোড়ার চামড়া ছাড়ানোর কাজে এসেছিলেন।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘোড়ার এ মাংস হয়ত গরুর মাংসের সাথে মিশিয়ে বিক্রি বা অসৎ উদ্দেশ্যে একক মাংস হিসেবে তাদের কোথাও সরবরাহ করার কথা ছিল। তিনি জানান, নিঃসন্দেহে ঘটনাটি গর্হিত ও অপরাধমূলক। মামলার ক্ষেত্রে পর্যালোচনা করে আইনী পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া করা হচ্ছে।

একাধিক ধর্মীয় ব্যক্তি ঘোড়ার মাংস ভক্ষণ ইসলামের বিধানমতে সম্পূর্ণ নিষিদ্ধ ও হারাম বলে জানিয়েছেন। অন্যদিকে রাষ্ট্রীয় আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ। টাঙ্গাইল জজ কোর্টের আাইনজীবী ইলিয়াস হোসেন মনি জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী নিষিদ্ধ পশুর মাংস অগোচরে ভোক্তাকে ভক্ষণ করানোর দায়ে প্রথম দফায় দায়ীকে ১ বছরের কারাদন্ড ও ৫ থেকে ২৫ হাজার টাকা অর্থদন্ড এবং দ্বিতীয় দফায় একই অপরাধে ২ বছরের কারাদন্ড ও ১০ থেকে ৫০ হাজার টাকা অর্থদন্ডের বিধান রয়েছে।

Tag
আরও খবর