কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

মধুপুরে সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ রোপণ

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ শোভাবর্ধন বৃক্ষ রোপন কার্যক্রম করা হয়েছে। টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের চাড়ালজানি থেকে কাকরাইদ ব্রীজ পর্যন্ত রোপন করা হচ্ছে পরিবেশ সম্মত বর্জ্যপাত প্রতিরোধক তালগাছ। তাল গাছের ফাঁকে ফাঁকে লাগানো হচ্ছে শোভাবর্ধনকারি কৃষ্ণচূড়া আর নিমসহ বিভিন্ন প্রতিজাতির বৃক্ষরাজি। 


৩ জুলাই বৃহস্পতিবার সকালে এ বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। 


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খায়রুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ, আব্দুর রহিম রাজু, রিপন আল মেহেদী, মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিনজু,যুবদলের সাবেক নেতা মারফত আলী, এনসিপির মধুপুর শাখার প্রধান সমন্বয়ক সবুজ মিয়া প্রমুখ। 


উপজেলা প্রসাশন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 


আয়োজকরা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে পৌর শহরের চাড়ালজানি থেকে কাকরাইদ পর্যন্ত পরিবেশ সম্মত তাল গাছ, শোভাবর্ধনকারি কৃষ্ণচূড়া,নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হবে। এর মধ্যে ৯০ টি তাল, ১০০ কৃষ্ণচূড়া ও নিমসহ ৩০ টি অন্যান্য গাছের চারা রোপন করা হচ্ছে।  এসব গাছ বৃদ্ধি পেলে  এক দিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। অপর দিকে, গুরুত্বপূর্ণ এ সড়কে ফিরে সৌন্দর্য বৃদ্ধি পাবে।


মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন বলেন, পরিবেশ বান্ধব ও সৌন্দর্য বর্ধন প্রায় দুই শতাধিক গাছ চাড়ালজানি থেকে কাকরাইদ পর্যন্ত রোপণ করা হবে। তালগাছ, কৃষ্ণচূড়া,নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি।

Tag
আরও খবর