রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক

পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ তিন লক্ষাধিক ইউক্যালিপটাস ও আকাশমনি চারা নিধন

ছবি-দেশচিত্র

পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গাইলের মধুপুরে নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধনের কাজ শুররু হয়েছে। স্থানীয় প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে।

১৫ জুলাই মঙ্গলবার মধুপুর হাট ও কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর এলাকার বিভিন্ন নার্সারিতে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে তিন লক্ষাধিক চারা ধ্বংস করা হয়েছে।

অভিযানটি নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জুবায়ের হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা। এসময় কৃষি বিভাগের কর্মকর্তাগণ ছাড়াও নার্সারি উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবু হানিফ, সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নার্সারি ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সম্প্রতি মধুপুরের বিভিন্ন এলাকায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণের প্রবণতা বেড়ে গিয়েছিল, যা স্থানীয় পরিবেশবিদ ও সচেতন মহলের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই গাছগুলো দ্রæত বর্ধনশীল হলেও মাটির উর্বরতা হ্রাস করে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামিয়ে দেয় এবং স্থানীয় প্রজাতির গাছপালার বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। এর ফলে সামগ্রিকভাবে জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, পরিবেশের ওপর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের ক্ষতিকর প্রভাব বিবেচনা করে সরকার এই গাছগুলোর চারা রোপণ নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞাকে কার্যকর করতে এবং পরিবেশ রক্ষায় মধুপুর উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বন বিভাগের কর্মীরা বিভিন্ন নার্সারি ও ব্যক্তি মালিকানাধীন জমিতে রোপিত ইউক্যালিপটাস ও আকাশমনি চারা চিহ্নিত করে সেগুলো নিধন করছেন।

এই অভিযানের ফলে স্থানীয় জনসাধারণ পরিবেশের প্রতি আরও সচেতন হবেন বলে আশা করা হচ্ছে। একই সাথে স্থানীয় বন বিভাগ ও প্রশাসন এই ধরনের ক্ষতিকর গাছের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণে উৎসাহিত করছে যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পরিবেশ সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

আরও খবর