সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশার কথা জানালেন তরুণ জননেতা এড. জোবাইর-আল-মাহমুদ রিজভী

ছবি-দেশচিত্র


মধুপুরে সাংবাদিক সম্মেলন করে টাঙ্গাইল-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশার কথা জানালেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এ্যাডভোকেট জোবাইর-আল-মাহমুদ রিজভী। তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এখন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আইন পেশায় রয়েছে। 


এ্যাডভোকেট জোবাইর-আল-মাহমুদ রিজভী ১৪ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরের ময়মনসিংহ মহাসড়কে পাশে নিজের কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এতে তার পিতা টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও মধুপুর পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ সভাপতিত্ব করে।


সাংবাদিক সম্মেলনে রিজভী বলেন, বিগত আওয়ামী লীগের দুঃশাসনের অনেক মামলার আসামী হয়েছে। জেল খেটেছেন। তিনি অত্যাচার নির্যাতনের শিকার উল্লেখ করে বলেন, তিনি রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা তিনবার এ আসনে জাসদ থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করেছে। তার নানা আব্দুস ছাত্তার এ আসন থেকে নির্বাচন করে এমপি হয়েছিলেন। তার ভাই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতি করার কারণের অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। এক বছরের জন্য তার ভাইকে বহিষ্কার করাও হয়েছিল বলে তিনি লিখিত বক্তব্যে জানান।


 রিজভী বলেন, বিগত নির্বাচনগুলোতে তিনি ছাত্র থাকা অবস্থায়ও দলের পক্ষে কাজ করেছে। বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে দলের পক্ষে কাজ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন কালে যখন ছাত্রদলের শ্লোগান দেয়া যখন কঠিন ছিল তখন তারা ১১ জনেও মিছিল করেছে বলে উল্লেখ করে।


এ সময় তিনি প্রায় ২০ মিনিটের বক্তব্য তার ও তার পরিবারের বিএনপির রাজনীতির ফিরিস্তি তোলে ধরেন। সাংবাদিক সম্মেলনে রিজভী বলেন,টাঙ্গাইল-১ (মধুপুর -ধনবাড়ি) আসনে তিনি বিএনপির মনোনয়ন চাইবে।দল তাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


এ সময় তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক সম্মেলনে তার বাবা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, তার ভাই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান রোজেন, ঢাকা বিশ্বিবদ্যালয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সাইফ, মধুপুর পৌরছাত্রদলের সাবেক সদস্য সচিব মৃদুল খন্দকারসহ তার বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর