সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

মধুপুরে বিএডিসি শ্রমিকদের দাবী বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৫ বাতিল, ২০১৭ বাস্তবায়ন ও দৈনিক ভিত্তিক শ্রমিকদের নিয়মিতকরণের দাবীতে টাঙ্গাইলের মধুপুরের কাকরাইদ বিএডিসির সকল শ্রমিক ইউনিয়ন ও সমিতির সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার(১৭ আগস্ট) সকাল ৭ ঘটিকায় উপজেলার কাকরাইদ বিএডিসি ফার্মের যুগ্ম পরিচালকের কার্যালয় ও উপ-পরিচালক(খামার) এর কার্যালয়ের সম্মুখ হতে আলাদা দুটি মিছিল নিয়ে প্রায় ৪শত শ্রমিকের মিছিলটি ফার্মের বিভিন্ন রাস্তা ও কাকরাইদ বাজার পদক্ষিণ করে প্রধান ফটকে এসে তাদের দাবী দাওয়া তুলে ধরে সমাবেশ করে। সমাবেশ তারা জানান, ২০১৭ সালের কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালায় উল্লেখ আছে শ্রমিকরা নিয়মিত ৩০ দিনের বেতন ভাতা ও বিভিন্ন উৎসবে ভাতা পেত এবং ২০২৩ সালে কৃষি মন্ত্রণালয় বিএডিসির চেয়ারম্যানকে অনিয়ম শ্রমিকদেরকে নিয়মিত করণের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিলে তা বাস্তবায়ন না করে বর্তমানে ২০২৫ সালে আগের সেই সকল সুবিধা বাতিল করে ২২ দিন কর্মদিবস ধরে বেতন ভাতা প্রদানের প্রতিবাদে এই মিছিল ও সমাবেশ। বক্তারা আরো বলেন, আমাদের দাবী বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ভাবে ২৯ জুন ২০২৫ তারিখে ঢাকায় সমাবেশ করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবী না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও তারা জানান। এ সময় তাদের দাবি বাস্তবায়ন নিয়ে বক্তব্য রাখেন বীজ প্রক্রিয়াজাত করণ কেন্দ্র শ্রমিক ফেডারেশন মধুপুর (রেজি নং-৩১৫১) এর বাঁধন রায়, মো. সাইফুল ইসলাম ও বিএডিসি কৃষি শ্রমিক ইউনিয়ন মধুপুর (রজি নং-৩১৫২) এর মো. আব্দুস সালাম ও শহিদুল ইসলাম প্রমূখ। এ সময় তারা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও কাজে না ফেরার ঘোষণা দেন।
Tag
আরও খবর