কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মধুপুরে বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদানের অপপ্রচারের বিরুদ্ধে পৌর বিএনপির সংবাদ সম্মেলন

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির এক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদানের গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মধুপুর পৌর বিএনপি। শনিবার (৯ নভেম্বর) দুপুরে মধুপুর পৌরসভার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন। তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদানের মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে বিএনপিকে বিভ্রান্ত করার এক অপচেষ্টা।

তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল-এ দলের সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, তারা গণতান্ত্রিক রাজনীতিকে বিভ্রান্ত করতে চায়। টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বার্তা নিয়ে মাঠ ঘাট চষে বেড়াচ্ছন, তখনই টাঙ্গাইল-১, মধুপুর-ধনবাড়ী আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তিনি আরও বলেন , ৮ নভেম্বর শনিবার ১ নং ওয়ার্ডের নাগবাড়ীতে জামায়াত ইসলামী বাংলাদেশের সমাবেশ করে।

ঐ সমাবেশে জাতীয়তাবাদী দল বিএনপির ৪০ জন নেতাকর্মী যোগদান করেছে এবং তারা ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছে বলে ঘোষণা করেছেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন। তাদের এ বার্তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রের অংশ মাত্র।

মধুপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির কোনো সদস্য যোগদান করেননি। তারা বিএনপির পতাকাতলেই ঐক্যবদ্ধ রয়েছেন এবং আত্ম বিশ্বাসের সাথে ধানের শীষের পক্ষেই কাজ করে যাচ্ছেন। তাদের  এমন মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি। এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর পৌর শাখার আমীর  আব্দুল কাদিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করে ফোন বন্ধ থাকায়  কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 অন্যান্য নেতারা অভিযোগ করেন, বিএনপির জনপ্রিয়তা ও ঐক্য নষ্ট করতে এসব অপপ্রচার চালাচ্ছে। তারা এ ধরনের মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং প্রশাসনের নিকট বিষয়টির সুষ্ঠ তদন্ত দাবি করেন।

শেষে সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা দলীয় ঐক্য বজায় রেখে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

আরও খবর






মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

৪৫ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে