কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টাঙ্গাইলের মধুপুরে আনন্দ-উৎসবে শুভ বড়দিন উদযাপিত

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণিল উৎসবের মধ্য দিয়ে খ্রীস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই উপজেলার জলছত্র, পীরগাছা, আমলীতলাসহ বিভিন্ন এলাকার গির্জাগুলোতে প্রার্থনা ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

মধুপুরের ঐতিহাসিক জলছত্র কর্পাস খ্রীষ্টি চার্চ ও পীরগাছা সেন্ট পলের গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি এবং মানবজাতির কল্যাণ কামনা করা হয়। আদিবাসী গারো সম্প্রদায়ের মানুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে প্রার্থনায় অংশ নেন।

বড়দিন উপলক্ষে প্রতিটি গির্জা ও খ্রীস্টান পল্লীগুলোকে রঙিন আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি এবং রঙিন কাগজ দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো হয়। শিশুদের মাঝে উপহার বিতরণ এবং সান্তাক্লজের উপস্থিতি উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। প্রতিটি বাড়িতে তৈরি করা হয় বিশেষ পিঠা ও উন্নত মানের খাবার।

উৎসবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন জলছত্র মিশনারী ধর্ম পল্লীর পাল পুরহিত ফাদার সুভাস কস্তা সিএসসি অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন, সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, মধুপুর থানার অফিসার্স ইনচার্জ জাফর ইকবাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, মিলে যীশু খ্রিষ্টের জন্মদিনের এ কেক কাটেন। এ সময় এ ধর্ম পল্লীর আওতাধীন সকল খ্রিষ্টান ধর্মের অনুসারীদের আগমনে মিশনারীর আঙ্গিনা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। জলছত্র মিশনারী ধর্ম পল্লীর পাল পুরহিত ফাদার সুবাস কস্তা সিএসসি জানান, আজ আমরা দেশ ও জাতির কল্যানে এবং আমরা যাতে সুন্দর ভাবে এ দেশটাকে গড়ে তুলতে পাড়ি তার জন্য বিশেষ প্রর্থনা করা হয়েছে। সবশেষে প্রশাসন ও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

খ্রীস্টান সম্প্রদায়ের নেতারা জানান, যিশু খ্রীষ্টের জন্মের এই দিনটি তারা শুধু উৎসব হিসেবে নয়, বরং ভ্রাতৃত্ব ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে পালন করেন। মধুপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে এই উৎসব পালিত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

Tag
আরও খবর






মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

৪৫ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে