কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জাতীয় পার্টিকে শক্তিশালী করার মাধ্যমে ক্ষমতায় যাওয়া সম্ভব - নুরুন নাহার বেগম


 ঠাকুরগাঁও ২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির কিংবদন্তি নেত্রী , জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান,  ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাবেক সফল সভাপতি ও বালিয়াডাঙ্গী  উপজেলা জাতীয় পার্টির সভাপতি  নুরুন নাহার বেগম এর উপস্থিতিতে  হরিপুর উপজেলার ২নং আমগাঁও

ইউনিয়ন শাখার  জাতীয়

পার্টির কমিটি গঠন করা হয় । হরিপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মোস্তাক আলী সিদ্দিক এর সভাপতিত্বে  এবং দেলোয়ার হোসেন মানিক এর সঞ্চালনায়  জাতীয় পার্টির ইউনিয়ন শাখার কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -২ আসনের  জাতীয় পার্টির মনোনীত প্রার্থী  নুরুন নাহার বেগম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক জাতীয় পার্টি  বালিয়াডাঙ্গী উপজেলা,  মোঃ আফতাব উদ্দিন মন্ডল সাবেক সভাপতি হরিপুর উপজেলা জাতীয় পার্টি । 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে  নুরুন নাহার বেগম বলেন - ২০১৬ থেকে ২০১৭

সাল পর্যন্ত জাতীয় পার্টির ঠাকুরগাঁও জেলার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন । সবকিছুর ঊর্ধ্বে আমি দলকে সুসংগঠিত করার চেষ্টা করেছি । নবীন-প্রবীণের সমন্বয়ে জাতীয় পার্টিকে একটি মডেল দল হিসেবে ঠাকুরগাঁও জেলায় প্রতিষ্ঠা করেছিলাম। তৎকালীন সময়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হুইসেন মোহাম্মদ এরশাদ এর স্নেহধন্য হয়ে জাতীয় মহিলা পার্টির সহ-সভাপতির দায়িত্ব প্রদান করেন । আমি আমার দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকি। মরহুম হুইসেন মোহাম্মদ এরশাদ এর ছোট ভাই বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি মহোদয় আমাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান পদে নিযুক্ত করেন  এবং ঠাকুরগাঁও -২ আসনের এমপি পদে নির্বাচন করার জন্য মনোনীত করেন । তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও -২ আসনের  জাতীয় পার্টির সকল ইউনিটসমূহকে ঢেলে সাজানোর চেষ্টা চালিয়ে  যাচ্ছি । গত ২০ শে মার্চ ২০২২ সালে জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হরিপুর উপজেলা জাতীয় পার্টির কমিটি করেছি । আমার পাশাপাশি জাতীয় পার্টিকে শক্তিশালী করার দায়িত্ব প্রত্যেকটি নেতাকর্মীর তাই বিবেদ না হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। দলে বিশৃংখলা কারিরা কখনই সফলকাম হয় না  

। তিনি আরো বলেন,  আমি যেহেতু এখান থেকে নির্বাচন করব তাই প্রত্যেকটি নেতাকর্মীর সহযোগিতা প্রয়োজন ।   মনে রাখবেন,  আমি আমার পিতা মরহুম বদিউজ্জামান চেয়ারম্যান এর ন্যায় জনগণের সেবা করার জন্যই ছুটে আসছি। আলোচনা শেষ পর্যায়ে ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রত্যক্ষ  সমর্থনের ভিত্তিতে মোহাম্মদ  এহসান আলী কে মনসুর আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক ও  ডাঃ নুরজামান কে সাংগঠনিক সম্পাদক করে ২ নং আমগাঁও ইউনিয়ন কমিটির আংশিক কমিটি ঘোষণা করেন ।

Tag
আরও খবর