কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

জিয়াউর রহমানের হাত ধরে এদেশে গণতন্ত্রের সংস্কার সূচনা - মির্জা ফখরুল

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমি ঠাকুরগাঁও থেকে বারবার মনোনীত হয়েছি। কখনও জিতেছি, কখনও হেরেছি, কিন্তু কখনও জনগণকে ছেড়ে যাইনি।” তিনি আরও বলেন, “এখন নতুন করে গণতন্ত্র ফিরে পাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন ভুলবশত হারিয়ে না যায়। দেশের মানুষ আর ফ্যাসিস্টদের দেখতে চায় না।”


মঙ্গলবার (১৪ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা বিএনপি ও রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, তা রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই নির্বাচনে মানুষের প্রতিনিধি নির্বাচিত হয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপন করতে হবে।" বিএনপি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। বেগম খালেদা জিয়া ছয় বছর কারাভোগ করেছেন, তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন, এখনও দেশে ফিরতে পারেননি। গুম, খুন, হামলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের নেতাকর্মীরা।”


তিনি আরো বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা রাজপথে ছিলেন, তাদের মধ্য থেকে কেউ কেউ ভিন্ন মত দিচ্ছেন। কিন্তু আমরা মনে করি, এই আন্দোলনের ফসল জাতীয় সংসদে পৌঁছতে হবে, আর সেখানেই সব দাবি-দাওয়ার সমাধান খুঁজতে হবে।”



সংস্কার বিষয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “জিয়াউর রহমানের হাত ধরেই দেশে রাজনৈতিক সংস্কারের সূচনা হয়েছিল। সেই ধারাবাহিকতা আমরা এগিয়ে নিচ্ছি। কঠিন সময়ের সামনে দাঁড়িয়ে আছি। গণতন্ত্রের পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। কারণ গণতন্ত্রই একমাত্র পথ, যা মানুষের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটাতে পারে।”



সাংবিধানিক সংস্কার প্রসঙ্গে তিনি জানান, “সাংবিধানিক সংস্কার কমিশনের মাধ্যমে যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে, তা নিয়েই আগামী ১৭ অক্টোবর দলগুলো একটি জাতীয় সনদে স্বাক্ষর করবে। যেসব বিষয়ে মতভেদ রয়ে গেছে, সেগুলোর নিষ্পত্তি হবে জনগণের ভোটের মাধ্যমে। জনগণের রায়ই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।”


গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “গণভোট নিয়ে বিএনপি মত দিয়েছে। আমাদের প্রস্তাব জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা যেতে পারে।”

এ সময় গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, “জনগণের কল্যাণে কাজ করুন। চটকদার সংবাদ নয়, সত্য ও গঠনমূলক সংবাদ পরিবেশন করুন। একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।”



তিনি বলেন, “বিএনপি আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে। আমরা চাই একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও জনগণনির্ভর নির্বাচন।”

Tag
আরও খবর