গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

একটি বৃক্ষের আর্তনাদ

কবিতার নাম : একটি বৃক্ষের আর্তনাদ 



ওহে মানবকুল,

তন্ত্রে-রন্ধ্রে মানবপ্রেম এটাই কি আমার ভুল!

ফলের সুমিষ্টতা,ফুলের সুঘ্রাণ নাহি করি পান 

আসবাবপত্রে মূর্তিমান,নৌকায় পদ্মা-মেঘনায় ভাসমান।

রৌদ্র-তীপ্ত পথে-ঘাটে পথ পথিকের একমাত্র আশ্রয় 

কৃষকের ঘর্মাক্ত দেহ শুকায় আমার শীতল হাওয়ায়। 

পুতে রেখে দূর অন্ধকারে নির্জন পথে-ঘাটে 

অনাদর-অবহেলায় কত শত রাত কাটে।

যেই কিনা ফুলে ফুলে যৌবনের স্বাদ 

ছেঁড়াছিঁড়িতে গায়ে লাগল কালো দাগ।

ব্যানার, পোস্টারের পেরেকে গা আমার জর্জরিত 

যদি মুখ থাকত বলতে পারতাম আমি আসলে কতটা মর্মাহত।

ভাঙা শাখা-প্রশাখা নিয়ে ভাঙা হৃদয়ে এই বলে দিই সান্ত্বনা 

মানব ব্রত আমি, আমার থাকতে নেই বেদনা।

বৃক্ষের ফরিয়াদ, কে আছে শুনবে এই আর্তনাদ? 

আঁধার ঢেকে আসবে আলোর সুসংবাদ।




লেখক: মো বকুল আলী 

শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 

আরও খবর