গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


যথাযথ মর্যাদায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে সকাল ৯:০০ টায় জাতির সূর্যসন্তান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে প্রভাতফেরিতে বিশ্ববিদ্যালয় পরিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সমবেত হন। এসময় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদ, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ২৫টি বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে দিবসটির তাৎপর্য তুলে ধরতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এক আলোচনা সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে সকাল ১১ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ভাষা আন্দোলন বাঙালীর রক্তের সাথে একাকার হয়ে আমাদের বারবার জানান দিয়ে যায় বাঙালীর একটা নিজস্বতা ও মৌলিকত্ব রয়েছে। বাঙালীর যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে তার সবকিছুর মূলমন্ত্র হচ্ছে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায়। দেশের প্রতি, জাতির প্রতি, মাটির প্রতি বাঙালীর যে অকৃত্রিম ভালোবাসা সেটি আরো বেশি করে জানান দিয়ে যায়। ভাষা আন্দোলনের এ চেতনাকে আমাদের নিজেদের ভিতরে লালন করতে হবে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারযার অবস্থান থেকে কাজ করতে হবে। শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান তানভীর কায়ছার, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রহিমা নাসরিন এবং অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীরের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দ,শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

৮৮ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

১০৬ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে